রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

পাখির খাঁচার মধ্যে বিয়ের আমন্ত্রণপত্র, প্রধানমন্ত্রীকে কারণ ব্যাখ্যা করেন সাব্বির

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
  • ৬৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমান তার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, সাব্বির রহমান আজ বিকেলে তার মা ও বাবাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসে তাঁর কাছে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

প্রেস সচিব বলেন, আমন্ত্রণপত্রটি ছিল একটি পাখির খাঁচার মধ্যে। যার মাধ্যমে বিয়ের পর তাকে খাঁচায় বন্দি করা হবে বলে হেসে প্রধানমন্ত্রীকে এরকম আমন্ত্রণ করার কারণ ব্যাখ্যা করেন সাব্বির।

ইহসানুল করিম বলেন, আমন্ত্রণপত্র গ্রহণকালে প্রধানমন্ত্রী জীবনের নতুন ইনিংসে তার সাফল্য কামনা করে তাকে আশির্বাদ করেন।

প্রেস সচিব জানান, বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাব্বির রহমানের বিবাহত্তোর সংবর্ধনা আগামী ২০ অগাস্ট অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com