বুধবার, ২০ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

মালয়েশিয়ায় জাকির নায়েককে সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
  • ৬৭৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েককে সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে মালয়েশিয়ার গোয়েন্দা বাহিনী। দেশটির পুলিশ বাহিনীর সদর দপ্তর বুকিত আমানে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

স্টার অনলাইনের খবরে বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর তিনি বুকিত আমানে যান এবং রাত সোয়া আটটার দিকে তিনি সেখান থেকে বের হন। বুকিত আমান সিআইডি বিভাগ তাকে জিজ্ঞাসাবাদ করেছে বলে ধারণা করা হচ্ছে।

সাদা পোশাক পরে কালো টয়োটা গাড়িতে করে এসে তিনি বুকিত আমানে প্রবেশ করেন। জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে যাওয়ার সময় তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। জাকির নায়েকের বিরুদ্ধে পেনাল কোডের সেকশন ৫০৪ অনুযায়ী তদন্ত হচ্ছে। সম্প্রতি মালয়েশিয়ার হিন্দুদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যের কারণে এমন তদন্তের মুখে পড়েছেন তিনি।

এর একদিন আগে বৃহস্পতিবার মালয়েশিয়ার সেলাঙ্গোর পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে ফেডারেল সিআইডি প্রধান হুজির মোহাম্মদ বলেন, ‘আমরা একটি প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শুরু করেছি। এই বিষয়ে এখন পর্যন্ত ১১৫টি পুলিশি প্রতিবেদন জমা পড়েছে। সম্প্রতি মালয়েশিয়ার কেলানতানের কোতা বারুতে ‘এক্সিকিউটিভ টক বারসামা ড. জাকির নায়েক’ শিরোনামে আয়োজিত ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে নিজের স্বেচ্ছা নির্বাসন সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে জাকির নায়েক বলেছিলেন, মালয়েশিয়ান চীনারা ‘ফিরে যান’। আপনারা এই দেশের ‘পুরোনো অতিথি’। একই অনুষ্ঠানে জাকির নায়েক বলেন, ‘ভারতে মুসলমানদের তুলনায় মালয়েশিয়ায় হিন্দুরা ১০০ শতাংশেরও বেশি অধিকার ভোগ করে। তার এই মন্তব্য নিয়ে ভারত এবং মালয়েশিয়া উভয় দেশেই তুমুল সমালোচনা হচ্ছে।

জাকির নায়েক একজন ভারতীয় নাগরিক। দুর্নীতির অভিযোগে ভারতে তিনি ‘ওয়ান্টেড’। জাকির নায়েক কয়েক বছর ধরে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। সিঙ্গাপুরে প্রবেশের ক্ষেত্রে জাকির নায়েকের উপর নিষেধাজ্ঞা রয়েছে।

এরই মধ্যে জাকির নায়েকের পিস টিভির প্রচার বন্ধ করে দিয়েছে ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশ। আর এরপর তিনি মালয়েশিয়ায় আশ্রয় নেন। তবে সে দেশেও তুমুল বিতর্ক হচ্ছে জাকির নায়েককে নিয়ে। দেশটি থেকে তাকে বের করে দেয়ার দাবিও জানিয়েছে একাধিক রাজনৈতিক দল। এরমধ্যেই তাকে নিষিদ্ধ করেছে মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের সরকার।

প্রদেশটির উপপ্রধান মুখ্যমন্ত্রী জ্যামস জামুত মাসিং এবং প্রাদেশিক মন্ত্রী সিম কুই হাইয়ান এ সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চিত করেন। মাসিং বলেন, ‘জাকির নায়েকের মালয়েশিয়া বিরোধী বক্তব্য সারাওয়াকের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বিপজ্জনক। এই জন্য তাকে এখানে প্রবেশে বাধা দিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত মালয়েশিয়দের বিরুদ্ধে কথা বলে প্রধানমন্ত্রীর সুনজরে আসার চেষ্টা করছেন জাকির, এমনটাই দাবি করেন মালয়েশিয়ার ন্যাশনাল প্যাট্রিয়টস অ্যাসোসিয়েশনের সভাপতি দাতুক মোহম্মদ আরশাদ রাজি। সংগঠনটির দাবি, মালয়েশিয়দের নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়া বন্ধ করুক জাকির নায়েক। মালয়েশিয়ার বাসিন্দাদের ধর্মের ভিত্তিতে তুলনা করা থেকে বিরত থাকতে তার প্রতি আহ্বান জানানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com