বুধবার, ২০ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

নেত্রকোণায় ভূয়া চক্ষু চিকিৎসকে ১ লক্ষ টাকা জরিমানা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯
  • ৭১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

নেত্রকোণা জেলার কেন্দুয়া থানা এলাকায় অভিযান চালিয়ে একজন ভূয়া চক্ষু চিকিৎসককে ১ লক্ষা টাকা জরিমানা করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

মোঃ মোজাম্মেল হক ভূয়া চোখের ডাক্তার সেজে রোগী দেখার সময় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ডাক্তারী কাগজ পত্র দেখাতে বললে সে তা দেখাতে ব্যর্থ হয়। মো: মোজাম্মেল হক নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার রামপুরা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো: সাহাব উদ্দিন মেম্বার। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একজন চিকিৎসক না হলেও নিয়মিত ভাবে রোগী দেখে যাচ্ছিল এবং রোগীদেরকে এন্টিবায়টিকসহ বিভিন্ন ধরণের ওষুধপত্র প্রদান করে যাচ্ছিল। পরবর্তীতে উক্ত ভূয়া চক্ষু চিকিৎসককে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলার কেন্দুয়া থানাধীন রামপুরা বাজার এলাকা হতে লেঃ কমান্ডার এম শোভন খান, বিএন কোম্পানী কমান্ডর র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এবং মোছাঃ শিরিন সুলতানা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেড কেন্দুয়া, নেত্রকোণা এর নেতৃত্বে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

লেঃ কমান্ডার এম শোভন খান জানান র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, ছিনতাই, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ড, এবং ভেজালের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com