বুধবার, ২০ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

ভৈরবে ১ ডজন মামলার আসামি গরু চোর রফিককে কুপিয়ে হত্যা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯
  • ৯২০ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :
ভৈরবে একাধিক মামলার আসামি গরু চোর চক্রের মূল হোতা রফিকুল ইসলাম ওরফে রফিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুরে জামালপুর মধ্যপাড়া সড়কের পাশে একটি ডোবা থেকে রফিকের মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে কুক্ষাত গরু চোর রফিক হত্যার খবরে স্বস্থির নিঃশ্বাস ফেলেছে এলাকাবাসি।

পুলিশ ও এলাকাবাসিরা জানায়, দুপুরে ডোবার পানিতে রফিকের মৃতদেহ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয় । পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে। মৃতদেহটির বিভিন্ন অঙ্গে এলোপাথারি জখমের চিহ্ন দেখা গেছে। ডোবার পাশের সড়কটি রক্তে ভেজা থাকতে দেখে ধারনা করা হচ্ছে এ সড়কেই রফিককে কুপিয়ে হত্যা করার পর পানিতে ফেলে দেওয়া হয়। ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের কালাগাজি মেম্বারের পুত্র রফিক দীর্ঘদিন ধরে একটি বিশাল সিন্ডিকেট তৈরী করে ভৈরবসহ আশে-পাশের বিভিন্ন উপজেলা থেকে কৃষকের গোয়ালঘর ও খামার থেকে গরু চুরি করে আসছিল । এতে করে রফিকবাহিনীর অত্যাচারে এলাকাবাসিরা ক্ষোভে ফোসেঁ উঠে । গরু চুরির বিষয়ে ভৈরবসহ পার্শ্ববর্তী বিভিন্ন থানায় রফিকের বিরুদ্ধে ১ ডজন মামলাও রয়েছে । গত কয়েকদিন আগে রফিক গরু চুরির এক মামলায় জামিনে ছাড়া পেয়ে বাড়িতে আসে ।

এ বিষয়ে ভৈরব থানার ওসি মোঃ মোখলেছুর রহমান জানান, নিহত রফিক গরু চোর চক্রের মূল হোতা । তার বিরুদ্ধে ভৈরব থানায় ৮টি মামলা রয়েছে । তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে বলা যাবে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com