রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কিশোরগঞ্জে অবৈধ বিদেশী মদ ও ইয়াবা’সহ ২ জন আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮৭৬ বার পড়া হয়েছে

মো: আল-আমীন : 

কিশোরগঞ্জ জেলার বত্রিশ ও আখড়া বাজার এলাকা হতে অবৈধ বিদেশী মদ এবং ইয়াবা’সহ ২জন কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

গতকাল রবিবার জেলার বত্রিশ ও আখড়া বাজার এলাকায় পৃথক পৃথক অভিযানে মিঠুন দাস (২৩) ও মো: মিজান মিয়া (৪০) নামে দুই জনকে ০৬ (ছয়) বোতল অবৈধ বিদেশী মদ এবং ৬০ (ষাট) পিস লালচে গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট (মাদক)’সহ গ্রেফতার করা হয়। মিঠুন দাসের পিতার নাম বিপ্লব দাস। সে পৌর শহরের বত্রিশ এলাকার ৯নং ওয়ার্ডের বাসিন্দা। অপরদিকে মো: মিজানের পিতার নাম মৃত রুহুল আমিন। সে শহরের আখড়া বাজার এলাকার বাসিন্দা। র‌্যাবের একটি আভিযানিক দল এ অভিযানের নেতৃত্ব দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় অবৈধ বিদেশী মদ এবং ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক,অবৈধ বিদেশী মদ, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন, যৌতুক ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com