রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ভৈরবে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৮৩ বার পড়া হয়েছে

ভৈরবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল পাচঁটায় স্থানীয় শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

কালিকাপ্রসাদ ইউনিয়ন একাদশ বনাম ভৈরব পৌরসভা একাদশের এই ফাইনাল খেলায় কালিকাপ্রসাদ ইউনিয়ন একাদশকে ২-০ গোলে হাড়িয়ে শিরোপা লাভ করেন ভৈরব পৌরসভা একাদশ। খেলা শুরুর প্রথম থেকেই টান টান উত্তেজনা নিয়ে প্রথম আর্ধে এক গোলে এগিয়ে থাকে ভৈরব পৌরসভা একাদশ। পরবর্তী খেলার দ্বিতীয় আর্ধে আরো একটি গোল করেন তারা। শেষমেশ কোনো গোল না করে টুর্নামেন্টর রানার্সআপ শিরোপা নিয়ে ঘরে ফিরে কালিকাপ্রসাদ ইউনিয়ন একাদশ। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া বিজয়ী দলের হাতে বিজয়ী শিরোপা তুলে দেন এবং পরাজিত দলকে রানার্স আপ শিরোপা তুলে দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আনিসুজ্জামান, ভৈরব পৌর মেয়র এ্যাডঃ ফখরুল আলম আক্কাছ, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল মেয়র মির্জা মোঃ সুলাইমান, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার হাজারো মানুষ গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন। প্রায় অর্ধলক্ষ মানুষের সমাগমে কানায় কানায় ভরে উঠে স্টেডিয়াম গ্যালারি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com