রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ফাইনালে সাকিবের বার্বাডোজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ৫৩১ বার পড়া হয়েছে

দ্বিতীয় কোয়ালিফায়ারে ত্রিনবাগো নাইট রাইডার্সকে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে উঠেছে সাকিব আল হাসানের বার্বাডোজ ট্রাইডেন্টস।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সকালে ফাইনালে ওঠার লড়াইয়ে ১২ রানের জয় পায় বার্বাডোজ। দলটির করা ১৬০ রানের জবাবে তিন বল বাকি থাকতে ১৪৮ রানে গুঁড়িয়ে যায় এলিমিনেটরে সেন্ট কিটস অ্যান্ড নেভিসকে হারিয়ে কোয়ালিফায়ারে ওঠা ত্রিনবাগো।

লঙ্কান ব্যাটসম্যান সিক্কুস প্রসন্নর ব্যাটে শেষ ওভার পর্যন্তই জয়ের সম্ভাবনা ধরে রেখেছিল ত্রিনবাগো। জয়ের জন্য শেষ ছয় বলে দরকার ছিল ১৪ রান। প্রতিপক্ষকে সেটা করতে দিলেন না বার্বাডোজের পার্টটাইম পেসার রেমন রেইফার। শেষ ওভারের প্রথম বলেই উইকেট ছাড়া করেন ২৭ বলে ৫১ রান করা প্রসন্নকে। তাতেই শেষ হয়ে যায় ত্রিনবাগোর স্বপ্ন। তৃতীয় বলে খারি পিয়েরেকে আউট করার মধ্য দিয়ে প্রতিপক্ষের ইনিংসে দাঁড়ি টানেন রেইফার।

ত্রিনবাগোর হয়ে প্রসন্ন ছাড়া নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি অন্যদের কেউই। সুনীল নারিন ১৭, দিনেশ রামদিন ২১ ও অধিনায়ক কিরন পোলার্ড ২৩ রান করেন।

বার্বাডোজের বোলারদের মধ্যে রেইফার নয় বল করে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন। দুটি করে উইকেট নেন অ্যাশলে নার্স, হেইডেন ওয়ালশ ও হ্যারি গার্নি। দুই ওভারে ২৭ রান দিয়ে কোনো উইকেট পাননি বাংলাদেশের সাকিব।

এর আগে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান করে বার্বাডোজ। সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার জনসন চার্লস। অপরাজিত ২৪ রান করে করেন রেইফার ও অ্যাশলে নার্স। ২৩ রান করেন শাই হোপ। ১২ বলে ১৮ রানের ছোট একটি ঝড়ো ইনিংস খেলেন সাকিব।

ত্রিনবাগোর বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন আলি খান, পিয়েরে ও জর্ডান।

আগামী রবিবার একই ভেন্যুতে সিপিএলের ফাইনালে গায়ানা অ্যামাজন ওরিয়র্সের মুখোমুখি হবে বার্বাডোজ। গত রবিবার প্রথম কোয়ালিফায়ারে গায়ানার কাছে ৩০ রানে হেরেছিল সাকিবরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com