রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

সিপিএল চ্যাম্পিয়ন সাকিবের বার্বাডোজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৫০০ বার পড়া হয়েছে

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শিরোপা জয়ের তৃপ্তি নিয়েই ফিরছেন সাকিব আল হাসান। ফাইনালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তার দল বার্বাডোজ ট্রাইডেন্টস।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২৭ রানে গায়ানা আমাজনকে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে মেতেছে সাকিবের দল। এনিয়ে দ্বিতীয়বারের মতো সিপিএল ট্রফি জিতল বার্বাডোজ।

শনিবার গভীর রাতে ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান তুলে বার্বাডোজ। জবাবে নেমে গায়ানা আটকে যায় ৯ উইকেটে ১৪৪ রানে।

সাকিবেরও এটি দ্বিতীয় সিপিএল শিরোপা। ২০১৬ সালে জ্যামাইকা তালাওয়াসের হয়ে প্রথমবার ট্রফি জেতেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

প্রথম ব্যাট করতে নেমে রীতিমতো রান পাহাড়ে উঠে যায় বার্বাডোজ। ব্যাটে ঝড় তুলতে না পারলেও মন্দ খেলেন নি সাকিব। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৫ বলে ১৫ করে রান আউট হন তিনি। তাদের দলের জোনাথন কার্টার ২৭ বলে করেন ৫০ রান। ৩৯ রান আসে জনসন চার্লসের ব্যাট থেকে।

এরপর জবাব দিতে নেমে সাকিবদের বোলিংয়ের সঙ্গে পেরে উঠেনি গায়ানা। দল থামে ১৪৪ রানে। যদিও বল হাতে সাফল্য পাননি সাকিব।  নিজের প্রথম ওভারে ৫ রান দিয়ে শুরু করেন। এরপর দ্বিতীয় ওভারে ১৩ রান দেন তিনি। ২ ওভারে ১৮ রান দিলেও দেখা পাননি উইকেটের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com