রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

আল-আমিন সবুজ
  • আপডেট সময় রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৫৬২ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)-২০১৯ এর ঢাকা সিটি পর্যায়ে বালক বিভাগে তেজগাঁও থানা এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সবুজবাগ থানা। এছাড়া ঢাকা জেলা পর্যায়ে বালক এবং বালিকা উভয় বিভাগে শিরোপা জিতেছে সাভার উপজেলা।

মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা সিটি পর্যায়ের প্রতিযোগিতায় বালিকা বিভাগে ফাইনালে মুখোমুখি হয় সবুজবাগ এবং ক্যান্টনমেন্ট থানা। নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র হলে টাইব্রেকারে ক্যান্টনমেন্টকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সবুজবাগ থানা। এদিকে বালকদের বিভাগে ডেমরা থানাকে ২-১ গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন হয়েছে তেজগাঁও থানা। ঢাকা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বালকদের বিভাগে দোহার এবং সাভারের ম্যাচটি গোল শূন্য থাকায় ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকে। শেষ পর্যন্ত দোহারকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা নিশ্চত করে সাভার উপজেলা। বালিকা বিভাগেও বাজিমাত করে সাভার উপজেলা। নির্ধারিত সময়ে গোল শূন্য থাকায় টাইব্রেকে নবাবগঞ্জ উপজেলাকে ৪-৩ গোলে হারিয়ে তারা। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঢাকা জেলা ক্রীড়া অফিসার তারিকউজ্জামান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com