রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

২০২১ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ৫৫৫ বার পড়া হয়েছে

এখন পর্যন্ত চারটি আইসিসি অনুদিত বিশ্বকাপ আয়োজন করেছে বাংলাদেশ। যৌথভাবে ২০১১ বিশ্বকাপ, এককভাবে ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ। এছাড়া ২০০৪ ও ২০১৬ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজন সফলভাবে করেছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ২০২১ নারী অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনেরও দায়িত্ব পেল বাংলাদেশ। দুবাইয়ে আইসিসির সদ্য সমাপ্ত সভায় এ সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার দুবাই থেকে ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ হবে বাংলাদেশে। এবারই প্রথম। আট দল নিয়ে এ টুর্নামেন্ট করার কথা ছিল। আমাদের তো অনূর্ধ্ব-১৯ দল নেই। আমরা আটটার পরিবর্তে ১০টা দল নিয়ে আয়োজনের কথা বলে সফল হয়েছি। এই এক বছরের মধ্যে মহিলা অনূর্ধ্ব-১৯ দল করে বিশ্বকাপে খেলানো খুবই কঠিন।’

এদিকে পাকিস্তান সফরে যাওয়া নিয়ে আইসিসির সভায় পিসিবির সঙ্গে কোনো কথা হয়নি বিসিবির। নিরাপত্তা পর্যবেক্ষক দলের ওপর ভরসা করে রয়েছে বিসিবি। পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ নারী ও অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল। বিসিবি সভাপতির মতে, নিরাপত্তা সবার জন্যই সমান। সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেট

বোর্ডের সভাপতি হচ্ছেন। নাজমুল হাসান বলেন, ‘আমাদের জন্য খুবই ভালো হবে। আমাদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।’ পূর্বাচলে নতুন স্টেডিয়াম নির্মাণ করা হলে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের কয়েকটি ম্যাচ সেখানে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বিসিবি সভাপতি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com