রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

অল্পের জন্য ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন জাতীয় দলের ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৫৬৪ বার পড়া হয়েছে

অল্পের জন্য ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন ওমানগামী বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা।

গতকাল রাতে বিশ্বকাপ ও এশিয়ান কাপের ম্যাচ খেলতে ওমান যাওয়ার উদ্দেশে রওনা দিলে এ ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে কোনো রকম অঘটন ছাড়াই প্রাণে রক্ষা পান লাল-সবুজ জার্সির ফুটবলাররা।

ঘটনার বর্ণনা দিয়ে বাংলাদেশ ফুটবল দলের মিডিয়া অফিসার আহসান আহমেদ অমিত জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে জাতীয় দলের ফুটবলারদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের উদ্দেশে আকাশে ডানা মেলে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-০০২১)। প্রায় এক ঘণ্টা ওড়ার পর ধুপ করে একটি শব্দ হয় এবং সঙ্গে সঙ্গে বিমানের ভেতরের বাতি বন্ধ হয়ে যায় এবং এসিও কাজ করা বন্ধ করে দেয়। এতে বিমানের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় ককপিট থেকে পাইলটের আওয়াজ শোনা যায়, দুঃখিত, বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আমরা আবার ঢাকায় ফিরে যাচ্ছি। সবাইকে আতঙ্কিত না হতে অনুরোধ করা যাচ্ছে।

আহসান আহমেদ অমিত জানান, পাইলটের এ ঘোষণার পর পরই আতঙ্ক আরও বেড়ে যায় বিমানে। ফুটবলাররা ভয় পেয়ে যান। তারা প্রায় সবাই দোয়া-দরুদ পড়তে থাকেন। বিমানের সাধারণ যাত্রীদের কয়েকজনকে ছোটাছুটিসহ কাঁদতে দেখা যায়। এ সময় পুরো পরিস্থিতি কেমন ছিল তা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। রাত দেড়টার দিকে বিমানটি আবার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বলে জানান আহসান অমিত।

তিনি বলেন, স্রষ্টার অশেষ কৃপায় কোনো রকম অঘটন ছাড়াই জাতীয় দলের ফুটবলাররা ঢাকায় ফিরতে পেরেছে। অবতরণের পর ফুটবলারদের উত্তরার প্লাটিনাম হোটেলে নিয়ে যাওয়া হয়।

বাফুফে সূত্রে জানা গেছে, এমন ঘটনায় জাতীয় দলের ফুটবলাররা মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত হলেও তারা সম্পূর্ণ সুস্থ আছেন। আজ (সোমবার) সকাল সাড়ে ১০টায় ভিন্ন আরেকটি ফ্লাইটে জাতীয় দলের ফুটবলারদের ওমানে যাওয়ার কথা রয়েছে।

তবে সাড়ে ১০টায় তাদের নিয়ে বাংলাদেশ বিমানের নতুন ফ্লাইটে ওমানের উদ্দেশে ফের উড়াল দেয়ার কথা রয়েছে। এমনটিই জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com