শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম
কিশোরগঞ্জ
শীত উপেক্ষা করে কৃষক মাঠে নিকলীতে বোরো চারা রোপনে ব্যস্ত কৃষক

শীত উপেক্ষা করে কৃষক মাঠে নিকলীতে বোরো চারা রোপনে ব্যস্ত কৃষক

শস্য ভান্ডার নামে খ্যাত কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওর অঞ্চল এখন বোরো ধান রোপনের ভরা মৌসুম। কৃষি প্রধান এই অঞ্চলে শাক-সবজি, সরিষা ও ভুট্টার চাষ হলেও অর্থকরী ফসল হিসেবে বোরো ধানই

বিস্তারিত

নিকলী দামপাড়া উচ্চ বিদ্যালয়ে সন্ধ্যায় রহস্যজনক আগুন সকালে মিললো মানুষের কঙ্কাল!

কিশোরগঞ্জের নিকলী দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ছাত্রাবাসের ঘরে সন্ধ্যায় অগ্নিকাণ্ডের পর সকালে ধ্বংসস্তূপে মিলেছে মানবকঙ্কাল। একটি পক্ষ লাশের দাবি জানালেও ডিএনএ টেস্ট না করা পর্যন্ত সাধারণ ডায়েরি

বিস্তারিত

গাছে থোকায় থোকায় ঝুলছে লালছে বর্ণের একধরণের সবজি। দেখতে হুবহু চেরি ফলের মতো। কিন্তু এগুলো চেরিফল নয়। চেরি জাতের একধরনের টমেটো৷ দেখতে সুন্দর, সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ এ টমেটোর ফলনও হয়েছে দ্বিগুণ। কিশোরগঞ্জের হোসেনপুরে পলিনেট হাউজে এ জাতের টমেটো চাষ করে সফলতা পেয়েছেন এখলাস উদ্দিন সবুজ নামের এক যুবক। জানা গেছে,বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় পলিনেট হাউস প্রর্দশনী বাস্তবায়নে কাজ করছেন এ যুবক৷ এবার চেরি টমেটো চাষ করেছেন তিনি৷ দেখতে চেরি ফলের মতো হওয়ায় এ টমেটোর চাহিদা অনেক৷ বাজারে উচ্চ মূল্য পাওয়া যায়। চেরি টমেটো আকারে আঙুরের চেয়ে কিছুটা বড়। এই টমেটো কাঁচা অবস্থায় সবুজ থাকলেও পাকলে তা গাঢ় লাল ও কমলা রং ধারণ করে। সাধারণত ৯০ দিন পর ফলন পাওয়া যায়। এটি শীত প্রধান দেশের ফসল হলেও এ দেশের আবহাওয়াতেও ফলন হয়েছে আশানুরূপ। প্রতিটি গাছ থেকে সাত থেকে আট কেজি টমেটো ধারণা করছেন এই উদ্যোক্তা। অরগানিক পদ্ধতিতে চাষাবাদের ফলে এর উৎপাদন খরচ কিছুটা বেশি। সুস্বাদু ও স্বাস্থ্যকর হওয়ায় বাজারে এর চাহিদাও অনেক। বর্তমানে চেরি টমেটো স্থানীয় বাজারে কেজি প্রতি ১৫০-২০০ টাকা দরে বিক্রি করার ব্যাপারে আশাবাদী তিনি। অল্প খরচে বেশি লাভ হওয়ায় এই টমেটো চাষে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন। উৎপাদন বেশি এবং বাজারে চাহিদা থাকায় অনেক লাভবান হতে পারবেন বলে জানালেন তিনি। এদিকে,তার চাষ পদ্ধতি ও ফলন দেখে আগ্রহ বাড়ছে স্থানীয়ঝে। প্রচুর ফলন হওয়ায় অন্য কৃষক ও বেকার যুবকরা উদ্বুদ্ধ হচ্ছেন এই টমেটো চাষে। আর ফলন ভালো এবং বাজারে চাহিদা থাকায় সম্ভাবনা তৈরি হয়েছে এ টমেটো নিয়ে। স্থানীয় যুবক মোজাম্মেল জানান, পলিনেট হাউজে শিক্ষিত কৃষক সবুজের বিভিন্ন জাতের বিদেশী সবজি চাষ এলাকার অন্য যুবকদের কৃষিতে আগ্রহী করে তুলছে৷ কৃষক সবুজ জানান, এর আগেও তিনি ক্যাপসিকাম চাষ করে সফলতা অর্জন করেছেন৷ এবার তিনি চেরি টমেটো চাষ করেছেন। তিনি আশাবাদী এসব উন্নত জাতের সবজি একসময় বিদেশে রপ্তানী দেশ বৈদেশিক মুদ্রা উপার্জন করবে। উপসহকারী কৃষি কর্মকর্তা মুদাসিল হায়দার আলমগীর বলেন,চেরি টমেটো দেখতে অনেকটা আঙুর ফলের মতো। এ উপজেলায় এ জাতের সবজি আগে তেমন চাষ হয়নি। কৃষক সবুজের এ চাষাবাদে সার্বক্ষনিক খোঁজ নেওয়া হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির বলেন, নতুন জাতের এই টমেটো চাষে স্থানীয় কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এ টমেটো উচ্চ ফলনশীল ও উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ। কৃষি অফিস থেকে কৃষক সবুজকে সব ধরনের সহযোগিতাও করা হচ্ছে।

পলিনেট হাউসে চেরি টমেটো চাষে সাফল্য

গাছে থোকায় থোকায় ঝুলছে লালছে বর্ণের একধরণের সবজি। দেখতে হুবহু চেরি ফলের মতো। কিন্তু এগুলো চেরিফল নয়। চেরি জাতের একধরনের টমেটো৷ দেখতে সুন্দর, সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ এ টমেটোর ফলনও

বিস্তারিত

হোসেনপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ষাট হাজার টাকা জরিমানা

হোসেনপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ষাট হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে মামুন মিয়া (৩২) নামের এক বালু ব্যবসায়ীকে ষাট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তিনি পাশ্ববর্তী গফরগাওঁ উপজেলার বহুতুলা গ্রামের

বিস্তারিত

নওগাঁয় প্রতারণার মূলহোতা ওসমানকে গ্রেফতার ও পাওনা টাকা আদায়ের দাবিতে মানববন্ধন

নওগাঁয় প্রতারণার মূলহোতা ওসমানকে গ্রেফতার ও পাওনা টাকা আদায়ের দাবিতে মানববন্ধন

নওগাঁর মহাদেবপুর উপজেলার সবচেয়ে বড় ধান-চাল ব্যবসায়ী ওসমান এগ্রো লিমিটেডের মালিকের কাছ থেকে পাওনা টাকা আদায় ও প্রতারণার মূলহোতা ওসমানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেছেন

বিস্তারিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদের সদ্য অপসারণ হওয়া চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীনকে স্বপদে পূণর্বহালের দাবি জানিয়ে পাঁচ শতাধিক মানুষের স্বাক্ষরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকীর কাছে লিখিত আবেদন জমা দেয়া হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলার সাতটি ইউনিয়নের ৬৩ টি ওয়ার্ডের ছাত্রজনতার পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদনটি জমা দিয়েছেন সাবেক সেনা সদস্য রহিছ উদ্দিন। লিখিত আবেদনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করতে এবং প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দিতে জনপ্রতিনিধি সদ্য অপসারণ হওয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীনকে স্বপদে পূণর্বহালের দাবি জানানো হয়।গত উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকীকে পরাজিত করে বিপুল ভোটে বিজয়ী হন। লিখিত আবেদনে আরও উল্লেখ করা হয়, গত ৫ আগস্টের পর উদ্ভূত পরিস্থিতিতে ১৯ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী আদেশে আমাদের অপসারণ করা হয়েছে, যা অত্যন্ত অনভিপ্রেত ও অমানবিক। আর এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। জনপ্রতিনিধিদের অপসারণের ফলে স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়ায় জনগণ কাঙ্ক্ষিত সেবাবঞ্চিত হচ্ছে। সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে।সরকারের সেবা প্রত্যন্ত পর্যায়ে পৌঁছে দেওয়া এবং স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে জনপ্রতিনিধিদের অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহারের কোনো বিকল্প নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী বলেন, সদ্য অপসারণ হওয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীনকে স্বপদে পূণর্বহালের দাবি জানিয়ে আমার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন জমা দেয়া হয়েছে। আবেদনটি আমি জেলা প্রশাসক বরাবর পৌঁছে দেব।

তাড়াইলে উপজেলা চেয়ারম্যানকে স্বপদে পুনর্বহালের দাবিতে ইউএনও বরাবর লিখিত আবেদন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদের সদ্য  অপসারণ হওয়া চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীনকে স্বপদে পূণর্বহালের দাবি জানিয়ে পাঁচ শতাধিক মানুষের স্বাক্ষরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকীর কাছে লিখিত আবেদন জমা দেয়া

বিস্তারিত

তাড়াইলে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

তাড়াইলে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

টঙ্গীর ইজতেমা ময়দানে গভীর রাতে সাদপন্থীদের অতর্কিত হামলায় নিহত ও আহতের ঘটনায় কিশোরগঞ্জের তাড়াইলে ইমাম-উলামা পরিষদ, দাওয়াতে তাবলীগের সর্বস্তরের সাথী ও তৌহিদী জনতার আহ্বানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত

তাড়াইলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ

তাড়াইলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ

কিশোরগঞ্জের তাড়াইলে বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় একদিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা বিআরডিবি হলরুমে এ প্রশিক্ষণ

বিস্তারিত

হোসেনপুরে পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত

হোসেনপুরে পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে অন্তত অর্ধশতাধিক পথচারী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পাগলা কুকুর গত বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) রাত থেকে গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে পর্যন্ত অর্ধশতাধিক

বিস্তারিত

কিশোরগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা শুরু

কিশোরগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা শুরু

ঢাকা থেকে পরিচালিত কিশোরগঞ্জ জেলায় একমাত্র কিন্ডারগার্টেন এসোসিয়েশন “বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন”। যার গভ: রেজি: নং- এস ১০২৮/৯৮। প্রতি বছরের ন্যায় এ বছরও সুষ্ঠুভাবে শুরু হয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা

বিস্তারিত

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com