মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
এক্সক্লুসিভ
১১ জুন মুক্তি পেতে পারেন ইমরান খান

১১ জুন মুক্তি পেতে পারেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান আগামী ১১ জুন আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেতে পারেন, এমনটাই দাবি করেছেন পিটিআই-এর প্রধান নেতা গওহর আলী খান। তিনি

বিস্তারিত

ডিসেম্বরে নির্বাচন হলে অংশগ্রহণ বাড়বে: ডা. জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী নির্বাচন যদি নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়, তবে বেশি সংখ্যক মানুষ ভোট ও নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে

বিস্তারিত

লন্ডন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় রাজা চার্লস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়্যার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ড. ইউনূসের যুক্তরাজ্য সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ‘ভুল বোঝাবুঝি’ মেটাতে টিউলিপ এ সাক্ষাৎ চান বলে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা গেছে। চিঠিতে টিউলিপ লিখেছেন- ডিসেম্বরে নির্বাচন হলে অংশগ্রহণ বাড়বে: ডা. জাহিদ হোসেন ‘প্রিয় অধ্যাপক ইউনূস, শুনেছি আপনি শিগগিরই সরকারি সফরে লন্ডন আসছেন। সে উপলক্ষে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি যুক্তরাজ্যের একজন সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী হিসেবে, বিশেষ করে লন্ডনের বিশাল ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির একজন গর্বিত সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে সুদৃঢ় ও স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করে আসছি। আপনার এই সফরের পূর্ণ সফলতা কামনা করছি। আপনি লন্ডনে অবস্থানকালে, হাউস অব কমন্সে আমার সঙ্গে মধ্যাহ্নভোজ অথবা বিকেলে চায়ের দাওয়াতে আপনাকে আমন্ত্রণ জানাতে চাই। আমাদের উভয়েরই জনসেবার প্রতি এক গভীর আগ্রহ ও দায়বদ্ধতা রয়েছে। এই সময়ে যখন সুশাসন, আইনগত প্রক্রিয়া ও ন্যায়বিচার রক্ষায় নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে, তখন আপনার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি শুনতে পারা খুবই মূল্যবান হবে। আমি নিজে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছি, সে সূত্রে আপনার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে। আপনার সঙ্গে এই সাক্ষাৎ, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি আমার খালা, তার সঙ্গে আমার সম্পর্ক ও জড়িত থাকার বিষয়ে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে—দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ থেকে এই যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তা এই সাক্ষাৎ দূর করতে পারবে বলে আমি আশা করি। আমি একজন যুক্তরাজ্যের নাগরিক। আমার জন্ম লন্ডনে এবং ব্রিটিশ পার্লামেন্টে গত এক দশক ধরে হ্যাম্পস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করে আসছি। বাংলাদেশের সঙ্গে আমার হৃদয়ের টান রয়েছে কিন্তু সেখানে আমার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই। আমি ওই দেশে জন্মাইনি, থাকি না, এমনকি আমার পেশাগত জীবনও গড়ে উঠেনি সেখানে। দুদককে আমি এ বিষয়ে পরিষ্কার করতে চেয়েছিলাম কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগে আগ্রহ দেখায়নি। বরং তারা বারবার ঢাকার একটি ঠিকানায় এলোমেলোভাবে চিঠিপত্র পাঠাচ্ছে। এই কাল্পনিক তদন্তের প্রতিটি ধাপ গণমাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে, অথচ আমার আইনি দলের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। আমি জানি আপনি নিশ্চয়ই বোঝেন, এমন প্রতিবেদন যেন আমার নির্বাচনী এলাকার জনগণ ও আমার দেশের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত না ঘটায়, সেটি নিশ্চিত করা কতটা জরুরি। এই পরিস্থিতির নিরসনে আপনার সহযোগিতা আমার জন্য অত্যন্ত মূল্যবান হবে। আমাদের সম্ভাব্য সাক্ষাতের আগে, আমি চাইলে লন্ডনে আমার আইনজীবীদের তৈরি করা বিশদ লিখিত জবাব আপনার সঙ্গে শেয়ার করতে পারি। এ ছাড়া, যুক্তরাজ্যের পার্লামেন্টারি স্ট্যান্ডার্ডস কমিশনারের একটি প্রতিবেদনও আমি দিতে পারি, যেখানে গত বছর আমাকে সব ধরণের অনিয়মের অভিযোগ থেকে সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়া হয়। আপনার ব্যস্ত সময়সূচির মধ্যে কবে আমাদের দেখা করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হবে, অনুগ্রহ করে জানাবেন। ওয়েস্টমিনস্টার প্রাসাদে আমাদের সাক্ষাৎ প্রত্যাশায় রইলাম।’

প্রধান উপদেষ্টাকে দেওয়া চিঠিতে কী লিখেছেন টিউলিপ সিদ্দিক

লন্ডন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় রাজা চার্লস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়্যার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ড. ইউনূসের যুক্তরাজ্য সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ

বিস্তারিত

সীমিত পরিসরে চলছে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসাসেবা

সীমিত পরিসরে চলছে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসাসেবা

দেশের সবচেয়ে বড় চক্ষু হাসপাতাল জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে সীমিত পরিসরে চলছে চিকিৎসাসেবা। হাসপাতাল কর্তৃপক্ষ আশা করছে, ঈদের ছুটি শেষে রোগীদের ধীরে ধীরে স্বাভাবিক সেবা দেওয়া সম্ভব হবে। তবে কবে নাগাদ

বিস্তারিত

একদিনে ৪ নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা পজিটিভ

একদিনে ৪ নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা পজিটিভ

গত ২৪ ঘণ্টায় চারজনের নমুনা পরীক্ষায় তিনজনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে এই সময়ে করোনায় কারও প্রাণহানি হয়নি। রোববার (৮ জুন) করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানায়

বিস্তারিত

সরকারি দামে চামড়া কিনতে নারাজ আড়তদাররা

সরকারি দামে চামড়া কিনতে নারাজ আড়তদাররা

ঈদুল আজহার পর কোরবানির পশুর চামড়া আসতে শুরু করেছে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকা থেকে সাভারের চামড়া শিল্পনগরীতে। তবে সরকারের নির্ধারিত মূল্যে চামড়া কিনতে অনাগ্রহ প্রকাশ করেছেন আড়তদাররা। লোকসানের আশঙ্কায় তারা

বিস্তারিত

রাতে ঢাকায় নামছে সিঙ্গাপুর ফুটবল দল

রাতে ঢাকায় নামছে সিঙ্গাপুর ফুটবল দল

আজ রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকায় পা রাখবে সিঙ্গাপুর জাতীয় ফুটবল দল। ২৩ জন খেলোয়াড়ের সঙ্গে আসছেন কোচিং স্টাফ ও কর্মকর্তাসহ আরও ১৯ জনের বহর। ২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ

বিস্তারিত

বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী, আশ্রয়কেন্দ্রে ঈদের খাবার বিতরণ

বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী, আশ্রয়কেন্দ্রে ঈদের খাবার বিতরণ

টানা ভারি বর্ষণে সিলেট অঞ্চলের অনেক এলাকা প্লাবিত হওয়ায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিগলবাগ ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ আশ্রয় নিয়েছেন স্থানীয় বিদ্যালয়ে। ঈদুল আজহা উপলক্ষে শনিবার (৭ জুন) বানিয়াচং, হবিগঞ্জ আর্মি

বিস্তারিত

ট্রাম্পকে দরকার নেই, নিজের রাজনৈতিক দল গড়ছেন ইলন মাস্ক?

ট্রাম্পকে দরকার নেই, নিজের রাজনৈতিক দল গড়ছেন ইলন মাস্ক?

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বাগযুদ্ধ চরমে। একে অপরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণও করছেন তারা। এ পরিস্থিতিতেই এবার নিজের রাজনৈতিক দল গড়ে রাজনীতির মাঠে নামার জল্পনা উস্কে দিলেন মার্কিন ধনকুবের ইলন

বিস্তারিত

রাষ্ট্রপতির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় সেনাপ্রধানের

রাষ্ট্রপতির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় সেনাপ্রধানের

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৭ জুন) দুপুরে তিনি সস্ত্রীক বঙ্গভবনে যান এবং রাষ্ট্রপতির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ

বিস্তারিত

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com