মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মির্জাপুরে চলন্ত ট্রেন থেকে শিশুকে ফেলে দেওয়ার অভিযোগ, পরিচয় শনাক্তে সহায়তা কামনা কিশোরগঞ্জে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার তাড়াইলে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস রাগ করে এনবিসির সাক্ষাৎকার ছাড়লেন ট্রাম্প ৪০ দেশের ভিসা ফি মওকুফ করেছে শ্রীলঙ্কা, তালিকায় নেই বাংলাদেশ হামে শিশু মৃত্যুর ঘটনায় ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন যশোরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে আহত ব্যক্তির মৃত্যু

কিশোরগঞ্জে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জেবুন নাহার শাম্মী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

সভায় জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা প্রকল্পের জেলা ব্যবস্থাপক হাফিজা আক্তার পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি, কর্মপরিধি, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। পাশাপাশি ফেব্রুয়ারি ২০২৪ থেকে মে ২০২৬ পর্যন্ত জেলার গ্রাম আদালতের মামলার সার্বিক চিত্র, পিছিয়ে থাকা ইউনিয়নসমূহ, বিদ্যমান চ্যালেঞ্জ এবং করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন।

উপস্থাপিত তথ্যমতে, ফেব্রুয়ারি ২০২৪ থেকে মে ২০২৬ পর্যন্ত কিশোরগঞ্জ জেলার ১০৮টি ইউনিয়নে মোট ৪ হাজার ৭৯৬টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৪৭৯টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং ৪ হাজার ২৫৯টি রায় বাস্তবায়ন করা হয়েছে।

সভায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক। তিনি বলেন, সাধারণ মানুষ ছোটখাটো বিরোধ বা মামলা নিয়ে থানা কিংবা জেলা আদালতে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত তাদের গ্রাম আদালতের বিষয়ে অবহিত করে সেখানে মামলা নিষ্পত্তির জন্য উৎসাহিত করা।

এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাজবীন সুলতানা, জজ কোর্ট, কিশোরগঞ্জের প্রতিনিধি এবং কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সম্পাদক সাইফুল মালেক চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা।

সভাপতির সমাপনী বক্তব্যে জেবুন নাহার শাম্মী বলেন, জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটিকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে হবে এবং উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে সক্রিয় রাখতে হবে। পরে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com