সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

অবহেলা আর জরাজীর্ণতায় ধুঁকছে তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
অবহেলা আর জরাজীর্ণতায় ধুঁকছে তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ১ নং তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবনটি চরম অবহেলা ও জরাজীর্ণতায় ধুঁকছে। ভবনের ছাদ চুইয়ে পানি পড়া ও পলেস্তারা খসে পড়ার কারণে কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। সেই সাথে সেবা নিতে আসা স্থানীয়দের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
রোববার (৭ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ইউনিয়ন পরিষদের মূল ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের মতে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেবা নিতে আসা ভোগান্তিদের সাথে কথা হলে তারা বলেন, ইউনিয়ন পরিষদ হলো স্থানীয় প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রমের প্রাণকেন্দ্র। জরাজীর্ণ এই পরিবেশের কারণে সাধারণ মানুষ প্রয়োজনীয় নাগরিক সেবা গ্রহণের ক্ষেত্রে চরম হয়রানির মুখে পড়ছেন। তারা প্রশাসনিক গাফিলতিকে দায়ী করে স্থানীয় এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন যে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও ভবনটি পুনর্নির্মাণ বা সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।
 আরও দেখা যায়, ​তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের মূল কার্যালয়ের অবস্থা খুবই  শোচনীয়। ভাঙ্গাচোরা ঘর আর টিনের চালগুলোতে মরিচা ধরে নষ্ট হয়ে গেছে, অনেক জায়গায় চালের টিন কাট থেকে পূথক হয়ে আছে। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি পড়ে। ভবনগুলোর দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, রঙ চটে গিয়ে এক ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে। পরিষদের সামনের মাঠটি অবহেলিত। চারপাশের পরিবেশ দেখে বোঝার উপায় নেই যে, এটি একটি সচল ইউনিয়ন পরিষদ। যেখানে প্রতিদিন শত শত মানুষ তাদের জন্ম নিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন জরুরি সেবা নিতে আসেন।
.
​এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধি আসেন, জনপ্রতিনিধি যান কিন্তু ভাগ্য বদলায় না তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের। বছরের পর বছর ধরে এখানে অনেক চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত হয়েছেন। ভোটের আগে অনেকেই এই পরিষদ ভবন আধুনিকায়ন ও সংস্কারের বড় বড় আশ্বাস দেন। কিন্তু ভোট ফুরোলেই সব প্রতিশ্রুতি হিমাগারে চলে যায়। যুগের পরিবর্তন হলেও তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের এই জরাজীর্ণ ভবনের কোনো পরিবর্তন হয়নি। ফলে ঝুঁকি নিয়ে যেমন কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হচ্ছে, তেমনি চরম ভোগান্তির শিকার হচ্ছেন সেবা নিতে আসা নাগরিকদের।
.
​কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আল আমিন ভুঁইয়া বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমাদের আকুল আবেদন, অনতিবিলম্বে এই  জনগুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ ভবনটির দিকে নজর দিয়ে একটি নতুন আধুনিক কমপ্লেক্স ভবন নির্মাণ অথবা জরুরি ভিত্তিতে এই ভবনটির সংস্কার করে তালজাঙ্গাবাসীকে একটি সুন্দর, নিরাপদ এবং আধুনিক নাগরিক সেবা কেন্দ্র উপহার দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হউক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com