রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা কার্যালয়টিতে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি আসবাবপত্র লুট করে নিয়ে যায়। কার্যালয়ের এক পাশে অবস্থিত টিনশেড ঘরে স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয় এবং অন্য পাশে মুক্তিযোদ্ধা হযরত আলীর বসবাসের জন্য ব্যবহৃত আরেকটি টিনশেড ঘরও ভেঙে ফেলা হয়েছে।

এ সময় আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রের মধ্যে যা নিয়ে যেতে পারেনি, সেগুলো ভাঙচুর ও তছনছ করা হয়।

ঘটনাটি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে কারণ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়টি পাকুন্দিয়া থানা থেকে প্রায় ১০০ গজ দূরত্বে অবস্থিত। এত কাছাকাছি এলাকায় কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে বিস্ময় ও ক্ষোভ দেখা দিয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে অনুসন্ধানী কার্যক্রম চলছে। লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com