শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
এক্সক্লুসিভ
ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে কাতার আমিরের পক্ষ থেকে পাঠানো অত্যাধুনিক আইসিইউ সুযোগ-সুবিধা সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগ করে।

বিস্তারিত

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের পুলিশে চাকরি দেওয়া হবে

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের পুলিশে চাকরি দেওয়া হবে

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে ১০০ জনকে চাকরি দেওয়া হবে। আজ মঙ্গলবার সকালে পুলিশের বিশেষ শাখা- এসবির প্রধান কার্যালয়

বিস্তারিত

কিশোরগঞ্জের হোসেনপুরে গত কয়েকদিন ধরে খাবারের সন্ধানে লোকালয়ে এসে এদিক সেদিক ছুটাছুটি করছে দুটি বানর। এ নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। গত সোমবার সকালে সরেজমিনে এই দৃশ্য দেখা যায় হোসেনপুর পৌর এলাকার দ্বিপেশহর, ঢেঁকিয়া ও আশপাশের বিভিন্ন বাসা বাড়িতে খাবারের জন্য বানর দুটি ঘুরে বেড়াচ্ছে। ধারনা করা হচ্ছে মধুপুর বনাঞ্চল কিংবা গাজীপুর থেকে আনারস কিংবা কলা পরিবহনের ট্রাকে করে ক্ষুধার্ত বানরগুলো খাবারের সন্ধানে হোসেনপুরে এসেছে। স্থানীয় মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আশরাফ আহমেদসহ অনেকেই জানান, বানরের অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় জনগণ। খাবার না পেয়ে এ কলেজের অনেক গুলো চেয়ার নষ্ট করেছে বানর দুটি। তারা সুবিধামত জায়গায় নেমে খাবারের সন্ধান করে। প্রতিনিয়তই লোকালয়ে এসে অভুক্ত ওই বানরটি টিনের চালের ওপর দিয়ে লাফিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। কেউ কেউ আবার বাড়ির ছাদে উঠলে খাবারও দিচ্ছে। তবে অনেকের মাঝে আবার ভীতিও বিরাজ করছে। মূলত গত কয়েক দিন ধরে বানর দুটি দেখা যাচ্ছে। যদিও এখন পর্যন্ত কাউকে আঘাত করেনি। খাবার না পেয়ে হয়তো বনের ভিতর থেকে চলে এসেছে বানর দুটি। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জল হোসাইন জানান, বানর দুটির বিষয়ে বনবিভাগের লোকজন প্রয়োজনীয় উদ্যোগ নিবেন। এক্ষেত্রে প্রাণিসম্পদ অফিসের করার কিছু নেই। তবে যদি কোনো প্রাণী অসুস্থ হয়ে পড়ে তাহলে তাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও মন্তব্য করেন তিনি

হোসেনপুরে খাবারের সন্ধানে লোকালয়ে বানর: নষ্ট করছে আসবাবপত্র ও ফলমুল

কিশোরগঞ্জের হোসেনপুরে গত কয়েকদিন ধরে খাবারের সন্ধানে লোকালয়ে এসে এদিক সেদিক ছুটাছুটি করছে দুটি বানর। এ নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। গত সোমবার সকালে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়

বিস্তারিত

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত।

জেলার একটি রেল ক্রসিংয়ে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে

বিস্তারিত

তাড়াইলে খিরার ফলনে ধস লোকসানের মুখে কৃষক

তাড়াইলে খিরার ফলনে ধস লোকসানের মুখে কৃষক

কিশোরগঞ্জের তাড়াইলে খিরা চাষ করে  লোকসানের মুখে কৃষক। আবহাওয়া অনুকূলে না থাকায় এবং খিরার ফলন ভালো না হওয়ায় ক্ষতির সম্মুখীন তারা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর তাড়াইল

বিস্তারিত

বদলগাছীতে চার মাদক ব্যবসায়ীকে আটক, রফাদফা করে ছেড়ে দিল ডিবি পুলিশ

বদলগাছীতে চার মাদক ব্যবসায়ীকে আটক, রফাদফা করে ছেড়ে দিল ডিবি পুলিশ

নওগাঁর বদলগাছীতে চার মাদক ব্যবসায়ীকে আটকের পর মোটা অংকের টাকা রফাদফার পর ছেড়ে দিল ডিবি পুলিশ। ঘটনাটি ঘটিয়েুছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এএসআই মো: মুকুল হোসেন। আটককৃত মাদক ব্যবসীরা হল

বিস্তারিত

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে পৈতৃক সম্পদ নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনা ঘটেছে। গত রোববার (৫জানুয়ারী) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ডের কুমড়াকাপন (কুমারপাড়া) গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত দুই ভাই কুমারপাড়া গ্রামে মৃত প্রদেশ চন্দ্র পালের ছেলে রাধা গোবিন্দ পাল (৪৫) ও পান গোবিন্দ পাল (৪৯)। এদিকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছেন রাধা গোবিন্দ পাল ও প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে আসেন পান গোবিন্দ পাল । সড়জমিনে গেলে জানা যায়, দীর্ঘদিন থেকে কুমারপাড়া এলাকায় পৈতিক সম্পদ নিয়ে মৃত প্রদেশ চন্দ্র পালের ছেলে পান গোবিন্দ পাল ও রাধা গোবিন্দ পাল এর মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হয়ে আসছে। রোববার দুপুরে রাধা গোবিন্দ পাল এর জায়গায় গাছ রোপন করতে গেলে হামলা ও বাধা প্রদান করেন রাধার বড় ভাই পান গোবিন্দ পাল ও তার স্ত্রী। এসময় দুপক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হলে এলাকায় আতংক বিরাজ করে। সংঘর্ষে দুই ভাই গুরুতর আহত হয়েছে। আহত পান গোবিন্দ পাল স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে নিজ বাড়ি চলে গেলেও গুরুতর অবস্থা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছেন রাধা গোবিন্দ পাল। তার আগে গত বছরে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে সামাজিক ভাবে বিষয়টি সমাধান করেন স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মৃত প্রদেশ চন্দ্র পালের ছেলে আহত রাধা গোবিন্দ জানান, ‘বাড়িতে আমার অংশের রাস্তায় পাশে কাজ করছিলাম। এমতাবস্থায় আমার বড় ভাই পান গোবিন্দ পাল ও তার স্ত্রী শিউলি রানী পাল এসে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। আমি কিছু বললে আমার ভাই ও তার স্ত্রী আমাকে মারধর করেন। এসময় আমার ভাই আমাকে দেশীয় অস্র দা দিয়ে কুপ দিলে আমি মাটিতে পড়ে যাই তখন তার স্ত্রী শিউলি পাল এসে আমাকে লাটি দিয়ে আঘাত করতে থাকে। আমার শরীরের বিভিন্ন স্থানে দা ও লাটির আঘাত দৃশ্যমান রয়েছে। আমার হালা-চিৎকারে শুনু স্থানীয় এলাকার আশপাশের লোকজন এসে আমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। আমি বর্তমানে হাসপাতালে ভর্তি আছি। আমি সুষ্ট বিচার চাই। তবে এনিয়ে আমি কমলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি আমার ভাইয়ের বিরুদ্ধে।’ তিনি আরও বলেন, দীর্ঘদিন যাবত আমার বড়ভাই পান গোবিন্দ পাল আমাকে আমার পৈত্রিক সম্পদতির ভাগ দিতে চায়না তখন আমি এলাকার স্থানীয় গণ্যমান্য লোকজন ও জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলে তারা সালিশ বিচারের মাধ্যমে আমার পৈতৃক সম্পত্তি ভাগ করে দেন। সালিশ বিচারের পরেও সে আমার জায়গা ভোগ দখল করতে দেয়না। আজ অল্পের জন্যে বেঁচে গেছি নয়তো সে আমাকে প্রাণে মেরে ফেলা হত। এ বিষয়ে পান গোবিন্দ পাল ও তার স্ত্রী শিউলি পাল এর সাথে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখা হলে তারা বলেন, ‘আমার ভাই রাধা গোবিন্দ পাল আমাকে প্রাণে মারার জন্য দা ও লাঠি দিয়ে আঘাত করে। আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’ এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘জায়গা সংক্রান্ত বিষয়ে মারামারির বিষয়টি শুনেছি। রাধা গোবিন্দ থানায় একটি অভিযোগ দিয়েছেন, তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কমলগঞ্জে পৈতৃক সম্পদ নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে পৈতৃক সম্পদ নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনা ঘটেছে। গত রোববার (৫জানুয়ারী) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ডের কুমড়াকাপন (কুমারপাড়া) গ্রামে এ ঘটনাটি ঘটে।

বিস্তারিত

শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী

শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী

বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে বেনাপোলের কাগজ পুকুরের মেসার্স তনিমা ফিলিং স্টেশন দখলে ব্যর্থ হয়ে বাগআঁচড়ার কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে জালিয়াত চক্রের হোতা প্রভাবশালী আনোয়ার হোসেন ও

বিস্তারিত

যশোরের বিতর্কিত ওসি পায়েল সাময়িক বরখাস্ত

যশোরের বিতর্কিত ওসি পায়েল সাময়িক বরখাস্ত

যশোরের চৌগাছা থানার বিতর্কিত ওসি পায়েলকে টর্চার সেল পরিচালনা, ঘুষ, রিমান্ড বাণিজ্য, চাঁদাবাজি, নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ প্রমানিত হওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে খুলনা রেঞ্জ থেকে সিলেট রেঞ্জ ডিআইজি

বিস্তারিত

রাজশাহীতে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রাজশাহীতে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

তারুন্যের উৎসব উপলক্ষে রাজশাহীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সেই লক্ষ্যে সোমবার (৬ জানুয়ারি) সকালে শহীদ কামরুজ্জামান স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে

বিস্তারিত

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com