সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

পাকুন্দিয়া বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৪২০ বার পড়া হয়েছে

গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকুন্দিয়া উপজেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে পাকুন্দিয়া বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ওমর ফারুক মজলিশ সভাপতি, তাজুল ইসলাম সাগর সাধারণ সম্পাদক এবং মাহমুদুল হাসান রাসেল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

পূর্ব নির্ধারিত সময়ে সকাল ৯টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় এবং বিকাল ৪ টায় শেষ হয়। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। এছাড়া প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম।

৩টি পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং মোট ৫৯৫ ভোটের মধ্যে ৫২১ ভোট কাস্টিং হয়েছে। সভাপতি পদে ওমর ফারুক মজলিস হরিণ প্রতীকে ৩৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুজ্জামান স্বপন চেয়ার প্রতীকে ১৪৯ ভোট পেয়েছেন।

 

সাধারণ সম্পাদক পদে তাজুল ইসলাম সাগর হেলিকপ্টার প্রতীকে ৩৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুফতি মাওলানা মাহমুদুল হাসান গোলাপ ফুল প্রতীকে ১২৭ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদুল হাসান রাসেল আনারস প্রতীকে ৩১৬ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিটন মিয়া মোটরসাইকেল প্রতীকে ১৮০ ভোট পেয়েছেন। বাকি ১৩টি পদে একক প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "পাকুন্দিয়া বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com