বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ধানমন্ডি লেকের কাদা-বর্জ্য অপসারণ শুরু, হবে ‘নজরুল সরোবর’ এয়ারবাসের ১০ বিমান কিনতে বুধবার চুক্তি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘মব’ করে পদত্যাগপত্রে ভিসির স্বাক্ষর নেওয়ার অভিযোগ সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্রায় ২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কিশোরগঞ্জে প্লাস্টিক ব্যবস্থাপনা বিষয়ে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে: প্রধানমন্ত্রী ২২ অক্টোবর ছুটি ঘোষণা, দুর্গাপূজায় মিলছে ৫ দিন বন্ধ সবুজে ভরে উঠেছে আমনের মাঠ, ভালো ফলনের আশা কৃষকদের

বগুড়ায় শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮
  • ৮১৪ বার পড়া হয়েছে

বগুড়া সংবাদদাতা
গতকাল সকালে বগুড়ার নন্দিগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে “শিক্ষার মান উনন্নয়নে আমাদের করণীয় ” শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সরকার।প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আকতার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শেখ হাসিনার সরকার শিক্ষার মান উন্নয়নের যে সব মহৎ উদ্দ্যোগ হাতে নিয়েছে তার সাথে সঙ্গতি রেখে উপজেলা পর্যায়ে সেগুলো প্রতিফলিত করার গুরুত্ব আরোপ করেন।এজন্য অভিভাবক, শিক্ষক, ছাত্র- ছাত্রী দের সচেতন হওয়ার জন্য বিশেষ ভাবে তাগিদ দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে আজাদ,মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি,,নন্দিগ্রাম পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল,নন্দিগ্রাম থানার অফিসার্স ইনচার্জ নাসির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক,সাবেক প্রধান শিক্ষক মো. শফিউদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।সাধারণ শিক্ষার্থীরা যাতে অপরাধ ও মাদকের প্রবণতার সাথে জড়িয়ে না পড়ে সেদিকে বিশেষ দৃষ্টি দেয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।

অনুষ্ঠানের শেষাংশে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "বগুড়ায় শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com