বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

যাত্রীর শিশুকে স্তন্যপান করালেন বিমানসেবিকা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ৬৯২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
মাঝ আকাশে বিমান তখন ছুটি চলছে। হঠাৎ করেই একটি দুধের শিশুর কান্না থামানোই যাচ্ছে না দেখে এগিয়ে গেলেন বিমানসেবিকা। জানতে পারলেন বোথলে থাকা দুধ শেষ তাই ক্ষুধার জ্বালায় শিশুটি কান্না করছে। এমন অবস্থায় নিজেই শিশুটিকে কোলে স্তন্যপান করিয়ে শিশুটিকে শান্ত করলেন ওই বিমানসেবিকা।
ফিলিপিন্স এয়ারলাইন্সের একটি বিমানে সম্প্রতি এমনই এক মানবিক ঘটনা ঘটেছে। যা সামনে আসার পর ওই বিমানসেবিকার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়েছে। কেউ কেউ তাকে মানবিকতার প্রতিমূর্তি বলেও উপমা দিয়েছেন।
সঙ্গে দুধের বোতল নিয়েই উঠেছিলেন তিনি। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে তা শেষ হয়ে যায়। কাঁদতে শুরু করে বাচ্চাটি।
চেষ্টা করেও তাকে থামাতে পারেননি ওই মহিলা। তখনই এগিয়ে আসেন বছর চব্বিশের বিমানসেবিকা প্যাট্রিশা অরগ্যানো। কয়েক মাস আগে তিনি নিজেই সন্তানের জন্ম দিয়েছেন। জিজ্ঞাসা করে জানতে পারেন, দুধ শেষ হয়ে গিয়েছে। বাচ্চাটিকে থামানোর আর কোনও উপায় না দেখে তিনি নিজে স্তন্যপান করানোর সিদ্ধান্ত নেন।
সাহায্য করতে এগিয়ে আসেন আর এক বিমানসেবিকা। দুজন মিলে ওই নারী ও তার শিশুকে বিমানের মধ্যেই এক কোণে নিয়ে যান। সেখানে শিশুটিকে স্তন্যপান করান প্যাট্রিশা। তার এই পদক্ষেপ সোশ্যাল মিডিয়ায় চাউর হতে সময় লাগেনি। তাতে মুহূর্তের মধ্যে খবরের শিরোনামে উঠে আসেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com