শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের হোসেনপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের কবর জিয়ারত ও দোয়া শহিদদের আত্মত্যাগ বৃথা যাবে না, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু মেসির জাদুতে ফাইনালে আর্জেন্টিনা মব-সহিংসতা ও পিটুনিতে নিহত ৬ মাসে বেড়েছে দ্বিগুণ: এইচআরএসএস যারা পরীক্ষা দিতে পারেনি, তারা আবার পরীক্ষা দিতে পারবেন: সংসদে শিক্ষামন্ত্রী

সংসদ নির্বাচনের মনোনয়ন তালিকা চূড়ান্ত প্রায় : কাদের

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮
  • ৬৯৩ বার পড়া হয়েছে

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মনোনয়নের বিষয়টা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। শুধু ফাইনালি ফিনিশিংটা বাকি আছে। এটা  আমাদের অ্যালায়েন্সের সঙ্গে আলোচনা করে ফাইনাল করা হবে। আমাদেরটা অলমোস্ট ক্লোজড।  অ্যালায়েন্সের সঙ্গে আলোচনা করে একসঙ্গে ঘোষণা করা হবে  আমাদের মনোনয়ন।’

আজ রোববার (১৮ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে  কাদের বলেন, ‘আমরা নমিনেশনটা দিয়েছি জরিপ রিপোর্টের ভিত্তিতে। যাদের ছয়মাস আগেও খারাপ ছিল তারা হয়ত এখন ভালো হয়েছে। তাই তাদের নমিনেশন দেওয়ার বিষয়ে চূড়ান্ত করা হয়েছে।’

আগে যারা ছিল তাদের মধ্যে থেকে বাদ পড়েছে কম।

আওয়ামীলীগ জোটের শরিকদের কতটি আসন দিবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের নেত্রী যেটা বলেছেন তা হলো ৬৫ থেকে ৭০টি আসন শরিকরা পাবেন। তবে আলোচনা করে যদি মনে হয় তাহলে ইউনিবল প্রার্থী বেশি আছে তাহলে সেটা বাড়ানো যেতে পারে।’

এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘যেমন ধরুন মাশরাফি বিন মর্তুজাকে মনোনয়ন দিলে সেখানে যিনি এখন ইলেকটেড প্রার্থী আছেন তাকে নমিনেশন দেওয়া যাবে না। তাছাড়া ১৪ দলের ইলেকটেড যারা আছেন তাদের বাদ দেওয়ার চিন্তা নেই। যদি একান্ত কারও পজিশন খারাপ হয় সেটা ভিন্ন কথা।’

কাদের বলেন,  নির্বাচনের জরিপ অনুসারে কেউ যদি ইলেকটেবল না হয় তাহলে সে ১৪ দল হোক আর যেই হোক তাকে নমিনেশন দেওয়া হবে না। যারা অধিকতরযোগ্য কেবল তাদের মনোনয়ন দেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com