রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ হোসেনপুরে কৃষিজমিতে আগাছা দমনে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ, হুমকিতে জীববৈচিত্র্য পাকুন্দিয়ায় ওয়ার্কশপে দুর্ধর্ষ চুরি, ২ মাসেও উদ্ধার হয়নি মালামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে কায়সার কামাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অসামর্থ্য হওয়ায় রাষ্ট্রপতির পদত্যাগ বিএনপি সরকারে শ্রদ্ধা ছিল সাহাবুদ্দিনের: হাফিজ উদ্দিন পাকুন্দিয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮
  • ৬৮৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে মহড়ার সময় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করীম শাম্মী জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে রসুলপুরের টেলকি ফায়ারিং জোনে মহড়ার সময় বিমান বাহিনীর এফ৭ প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

মধুপুর থানার এসআই ফখরুল ইসলাম বলেন, উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রশিক্ষণার্থী উইং কমান্ডার আরিফ মারা গেছেন। এখন উদ্ধার কাজ চলছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশে থাকা অবস্থায় বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পর বিমানটি টুকরো টুকরো হয়ে যায়। যার অংশবিশেষ বনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com