মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১ হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর

সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে দুই জন নিহত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ৭৯৭ বার পড়া হয়েছে

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সয়দাবাদে দুটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ট্রাকের ড্রাইভার ও হেলপাড় নিহত হয়েছেন। এ প্রতিবেদন লেখার সময় নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এসময় আহত হয়েছেন দুই জন। আহতদের সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত রাত (বৃহস্পতিবার) রাত ১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলীদাস পাড়া গ্রামের শক্তি মহন্তের ছেলে উজ্জল মহন্ত (৩৫) ও যশোহর জেলার মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০)।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল হামিদ জানান, রাতে উত্তরাঞ্চল থেকে ধান বোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিলো। ট্রাকটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একটি ট্রাকের ড্রাইভার ও একটি ট্রাকের হেলপাড় মারা যান। এ সময় আহত হন আরো দুই জন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

https://youtu.be/hOJJq9sohfw

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com