শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

সংসদ নির্বাচনে ১২টি পর্যবেক্ষক দল পাঠাবে যুক্তরাষ্ট্র

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮
  • ৭৩৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

আসন্ন একাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ১২টি পর্যবেক্ষক দল এবং নিজস্ব অর্থায়নে কয়েক হাজার দেশীয় পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্র। আমাদের দেশের এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা করছে দেশটি।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা উইলিয়াম মোয়েলারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে না জানানোর পর বেশ হতাশ বিরোধী দল বিএনপি। এমন সময় পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত এলো যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে।

মোয়েলার বলেন, ১২টি দলের প্রত্যেকটিতে দুজন করে পর্যবেক্ষক থাকবেন। তারা দেশের সব অংশেই চোখ রাখবেন। তারা সারাদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকবেন কিন্তু তাদের পক্ষে তো প্রত্যেক পোলিং স্টেশনে পৌঁছানো সম্ভব নয়।

তিনি বলেন, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ব্রিটেন’স ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং সুইজারল্যান্ড সরকারের যৌথ অর্থায়নে প্রায় ১৫ হাজার বাংলাদেশি পর্যবেক্ষক নিয়োগ করবে।

তিনি আরও বলেন, ব্যাংকক-ভিত্তিক প্রতিষ্ঠান ‘এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস’ ৩০ সদস্যের স্বল্প ও দীর্ঘমেয়াদী একটি দল পাঠাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com