বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

ইসির সঙ্গে সরকারের আঁতাতের প্রমাণ চাইলেন ওবায়দুল কাদের

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮
  • ৬১২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের মনোনয়ন বাতিলের ক্ষেত্রে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) আঁতাত রয়েছে বলে বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে, সেটার তথ্য-প্রমাণ চাইলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার সকালে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে শ্রদ্ধা জানাতে হাইকোর্ট সংলগ্ন তিন নেতার মাজারে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বিএনপির নেতাদের উদ্দেশে বলেন, সরকারের সঙ্গে আঁতাত করে নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করেছে, এটার প্রমাণ কী? তথ্য-প্রমাণ দিতে হবে। অন্ধকারে ঢিল ছুড়লে হবে না।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এখন যারা নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলবেন, তাঁরা নির্বাচন বানচালেরই চক্রান্ত করছেন।’

ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি দুর্নীতিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। কানাডার ফেডারেল আদালত সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে তাদের। সন্ত্রাসী ও দুর্নীতিপরায়ণ দল হিসেবে যে দুর্নাম, সেটি তারা কিভাবে ঘোচাবে? তাদের সাংগঠনিক শৃঙ্খলা নেই, এজন্য এভাবে মনোনয়ন বাণিজ্য হয়েছে। দুর্নীতিটা তাদের রক্তের সঙ্গে মিশে গিয়েছে।

এর আগে আজ সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন হাইকোর্ট এলাকায় তাঁর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com