শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ব্যারিস্টার মইনুলের জামিন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮
  • ৫৬১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের নামে রংপুর ও জামালাপুরের মানহানির দুই মামলায় ছয় মাসের জামিন দিয়েছে হাই কোর্ট। সেইসঙ্গে মামলা দুটির কার্যক্রম স্থগিত করে নথি তলব করেছে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ।

মামলা দুটি বাতিল চেয়ে মইনুল হোসেনের করা আবেদনের শুনানি করে হাই কোর্ট বুধবার এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশীদুল আলম।

গত ৮ নভেম্বর এ দুই মামলা বাতিল ও জামিন চেয়ে হাই কোর্টে আবেদন করেন মইনুল হোসেন। পরে সে আবেদন হাই কোর্টের একটি বেঞ্চের কার্যতলিকা থেকে বাদ দেওয়া হলে তা বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে তোলা হয়। শুনানিতে বিচারক বলে, “মানহানীর অভিযোগে কেবল অপমানিত ব্যক্তি মামলা করতে পারবেন। অন্য কারও এ মামলা করার আইনগত সুযোগ নেই।”

গত ১৬ অক্টোবর একাত্তর টিভির এক আলোচনা অনুষ্ঠানে আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে একের পর এক মামলা হচ্ছে ব্যরিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে, যিনি কামাল হোসেনের উদ্যোগে বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে সক্রিয় ছিলেন।
মইনুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে দায়ের হওয়া ২২টি মামলার মধ্যে ২০টি মানহানির মামলা, বাকি দুটি মামলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে।এর মধ্যে রংপুরের এক মামলায় গত ২৩ অক্টোবর রাতে ঢাকার উত্তরা থেকে মইনুলকে গ্রেপ্তার করে পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com