রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিকলীর সিংপুর ইউনিয়নে অনুষ্ঠিত হলো আ.লীগের বর্ধিত সভা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮
  • ৬১৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিংপুর মুক্তিযোদ্ধা অফিস চত্বরে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ মিয়ার সঞ্চালনায় বর্ধিত সভায় নিকলী উপজেলা এবং সিংপুর ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কিশোরগঞ্জের ৫ আসন থেকে এই নির্বাচনেও জননেতা আলহাজ্ব আফজাল হোসেন ভাইকে দলীয় নৌকা প্রতীকে জয়ী করে সংসদে পাঠাতে হবে। এ জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি মো. জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল ইসলাম ও ইউনিয়নের কৃষক লীগ, যুবলীগসহ অংঙ্গ সংগঠনের নেতাকর্মী। এছাড়াও ৯টি ওয়ার্ডের সকল সভাপতি- সাধারণ সম্পাদক ও দলের পদে থাকা নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে শেখ হাসিনার নৌকায় ভোট দেওয়ার জন্য উপস্থিত সবাই শপথ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com