শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

নিকলীতে অজ্ঞান পার্টির কপ্পরে পড়ে একই পরিবারের চারজন হাসপাতালে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮
  • ৭০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, নিকলী
কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামে আত্মীয় পরিচয়ে বেড়াতে আসা অজ্ঞান পার্টির সদস্যদের নিয়ে আসা মিষ্টি খেয়ে একই পরিবারের চার সদস্য অজ্ঞান হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হচ্ছেন, বড়কান্দা গ্রামের রইছ উদ্দিনের স্ত্রী রাবিয়া বেগম (৫০), মেয়ে দশম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার (১৬), আরেক মেয়ে পাখিমা (২০) ও পুত্রবধূ আমেনা বেগম (২৫)। ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনটিা ঘটেছে গত মঙ্গলবার রাতে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে , গত মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকেলে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামের রইছ উদ্দিনের বাড়িতে আত্মীয়ে পরিচয়ে বেড়াতে আসেন পার্শ্ববর্তী সিংপুর ইউনিয়নের চৌধুরী পাড়ার নজরুল ইসলামের পুত্র মারুফ (২২) ও মারুফের খালাতো ভাই পরিচয়ের আরেক যুবক। সাথে নিয়ে আসেন এক কেজি মিষ্টির প্যাকেট। সন্ধ্যায় বিদায় নিয়ে মারুফ ও সঙ্গীয় যুবক একই গ্রামের পুর্ব পাড়ায় মামা মুমিনের বাড়িতে রাত্রি যাপন করতে যান।
রাতে মারুফের আনা মিষ্টি রইছ উদ্দিনের পরিবারের দুইজন ছাড়া সকলেই খায়।
পরে মাঝরাতে সিঁদ কেটে ঘরে ঢুকে মারুফ। টের পেয়ে রইছ মিয়ার ছেলে ফেরদৌস মিয়া জেগে উঠে মারুফকে দেখতে পায়। এ সময় মারুফ দৌড়ে পালিয়ে যায়। ফেরদৌস মিয়া মিষ্টি না খাওয়ায় তিনি অজ্ঞান হননি।
এ সময় ঘরের অন্য সদস্যদের ডাকাডাকি করলেও আলফিনা ছাড়া আর কারও সাড়া পাননি। রাতেই এলাকাবাসিকে সঙ্গে নিয়ে মুমিনের বাড়িতে গিয়ে মারুফের ঘুমানোর ঘরে তালা দিয়ে দেন। পরে মারুফ কৌশলে ঘর থেকে পালিয়ে যান।
গতকাল বুধবার সকালে অজ্ঞান হওয়া ব্যক্তিদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবদুল্লাহ আল সাফি জানান, মিষ্টিতে ঘুমের ট্যাবলেট মেশানোর আলামত মিলেছে। জ্ঞানহারাদের লক্ষণেও চেতনা নাশক দ্রব্যের ক্রিয়া দেখা গেছে। ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রইছ মিয়ার ছেলে মুখলেছ মিয়া জানান, আমার বাবাও মিষ্টি খেয়েছিলেন। সামান্য খাওয়ায় তার শুধু বমি হয়েছে। তাঁকে হাসপাতালে আনিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com