রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিএনপির নির্বাচনি প্রচারণায় নামছেন খুকুর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮
  • ৬৩০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
নিজের পাসপোর্ট জটিলতার কারণে আপাতত ব্রিটেন থেকে ফিরতে পারছেন না তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান। এ অবস্থায় খালেদা জিয়ার কনিষ্ঠ আরাফাত রহসান খুকুর স্ত্রী শর্মিলা রহমান সিঁথিই বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। যেহেতু সিঁথির নামে কোনও মামলা নেই, তাই তাঁকেই উপযুক্ত মনে করছে বিএনপি।

বেগম খালেদা জিয়া তাকে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে বলেছেন। সিঁথি বেশ কয়েকবার জেলখানায় বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। ওই সময় খালেদা জিয়া সিঁথিকে নির্বাচনী প্রচারনায় নামার জন্য বলেছেন বলে দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আহমেদ আযম জানান, শর্মিলা রহমান সিঁথি নির্বাচনি প্রচারণায় থাকবেন। তবে কোন কোন আসনে প্রচারণা করবেন তা এখনো ঠিক হয়নি।

জানা গেছে, কারাবন্দি বেগম খালেদা জিয়ার হয়ে পরিবারের পক্ষে ভোটারদের মাঝে মানবিক আবেদন জানাতে জোবায়দা রহমানকেই প্রচারে নামানোর ইচ্ছে ছিলো বিএনপির । এতে সম্মতিও ছিল তারেক রহমানের। কিন্তু ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে থাকার কারণে বর্তমানে তারেক এবং জোবায়দা কারোরই পাসপোর্ট হাতে নেই। তাই খালেদা জিয়ার সম্মতিতে শর্মিলা রহমান সিঁথিকেই নির্বাচনী প্রচারের ময়দানে নামানোর বিষয়টি চূড়ান্ত হয়। জানা গেছে, এ বিষয়ে বিএনপি মহাসচিবসহ বেশ কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে বৈঠক করেছেন শর্মিলা রহমান সিঁথি।

তিনি ৮টি বিভাগীয় সমাবেশে দলের পক্ষে প্রচার কাজ চালাবেন। এজন্য জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয়তাবাদী যুবদলের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে। বিষয়টি যাতে ইতিবাচকভাবে দেখা হয়, সেজন্য ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনকেও এ বিষয়ে অবগত করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com