রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ হোসেনপুরে কৃষিজমিতে আগাছা দমনে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ, হুমকিতে জীববৈচিত্র্য পাকুন্দিয়ায় ওয়ার্কশপে দুর্ধর্ষ চুরি, ২ মাসেও উদ্ধার হয়নি মালামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে কায়সার কামাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অসামর্থ্য হওয়ায় রাষ্ট্রপতির পদত্যাগ বিএনপি সরকারে শ্রদ্ধা ছিল সাহাবুদ্দিনের: হাফিজ উদ্দিন পাকুন্দিয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ওবায়দুল কাদের বললেন নির্বাচনে জয়ের বিকল্প নেই

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮
  • ৫৭২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ঐক্যফ্রন্টের ষড়যন্ত্রের হাতিয়ার আঘাত হানতে পারে। তারা কেন্দ্র পাহারা দিলে আওয়ামী লীগকে কেন্দ্র রক্ষা করতে হবে। নির্বাচনে জয়ের কোনো বিকল্প নেই।’

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে স্বেচ্ছাসেবক লীগের যৌথ সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, ‘নির্বাচন এলেই আমাদের দেশে একটা পুরোনো অভিযোগ আছে মনোনয়ন-বাণিজ্য নিয়ে। এই বাণিজ্য আওয়ামী লীগের মনোনয়নে স্পর্শ করেনি, সেটা আমাদের জন্য বড় ধরনের স্বস্তি।’

‘টাকা ছাড়া বিএনপিতে মনোনয়ন কল্পনাও করা যায় না। যারা মনোনয়নের প্রত্যাশায় টাকা দিয়েছে, কিন্তু পাবে না; তাদের প্রতিক্রিয়া দেখার আশায় বসে আছি। যারা টাকা দিয়ে ইঙ্গিত পাচ্ছে না, তারা এখন টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরছে বলে খবর পেয়েছি।’

‘নিজেদের আসন বণ্টন বিষয়ে আওয়ামী লীগের শরিকদের সঙ্গে বোঝাপড়া হয়ে গেছে জানিয়ে আজ থেকে আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়নের চূড়ান্ত চিঠি দেওয়া শুরু হবে; যা শেষ হবে আগামীকাল,’ বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় বৃহত্তর স্বার্থে জোটের মনোনয়ন মেনে নিতে সবার প্রতি আহ্বানও জানান তিনি।

ওবায়দুল কাদের আরো জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়াইয়ের জন্যে বিপুল সংখ্যক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। যা থেকে যোগ্যদের বাছাই করা ছিল মূল চ্যালেঞ্জ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, ‘জোটের সঙ্গে আমরা টানাপড়েনের কোনো কারণ দেখি না। বারবার আলোচনা করেছি। এর ফলে আমরা একটা ভালো মনোনয়ন দিতে পেরেছি। আমার বিশ্বাস, আমরা জোট থেকে যাদের মহাজোট মনোনয়ন দিয়েছি, শতভাগ আশাবাদী বিপুল ভোটে বেশির ভাগ আসনে জয়ী হবো।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com