শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক পা হারিয়েও অদম্য ‘লালু’, আম বাগানের বিশ্বস্ত প্রহরী সে ও সঙ্গী ‘কালু’ সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের পরিস্থিতি ধীরগতিতে উন্নতি হতে পারে কিশোরগঞ্জের কুলিয়ারচরে কাবাডি খেলাকে কেন্দ্র করে কিশোর নিহত শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল জনপ্রশাসনের কর্মকর্তাদের বড় পদোন্নতি স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট কিশোরগঞ্জে থানা হাজতে আসামির মৃত্যু, আত্মহত্যার প্রাথমিক ধারণা

নিকলীতে ৫ জয়িতাকে সংবর্ধনা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮
  • ৬২৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা, নিকলী
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর, ২০১৮ এবং বেগম রোকেয়া দিবস ৯ ডিসেম্বর, ২০১৮ উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে’ নিকলী মহিলা বিষয়ক কার্যালয় আজ ৯ নভেম্বর দুপুরে নিকলী উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের (সফল নারী) সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে নিকলী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জয়িতাদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ১. অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী; ২. শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী; ৩. সফল জননী নারী; ৪. নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে ঘুরে দাঁড়িয়েছেন যে নারী; ৫. সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী।
অনুষ্ঠানে ৫ জন শ্রেষ্ঠ জয়িতার নাম ঘোষণা করা হয়। তারা হলেন,নিকলীর সদর ইউনিয়নের মগলহাটি গ্রামের সালমা বেগম। তিনি অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, নিকলীর সদর ইউনিয়নের কূর্শ কলাবাগন গ্রামের নুসরাত জাহান শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, গুরুই ইউনিয়নের শিবির পাড়া গ্রামের গীতা রাণী সরকার সফল জননী নারী, দামপাড়া ইউনিয়নের পূর্ব দামপাড়া গ্রামের পারভিন আক্তার নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে ঘুরে দাঁড়িয়েছেন যে নারী ও সদর ইউনিয়নের ষাইটধার গ্রামের মমতাজ বেগম সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক ভূইয়া,মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশনা আক্তার,মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন নাহার তাসমিন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে পাঁচ জয়িতা সারগর্ভ বক্তব্য রাখেন । পরে জয়িতাদের ক্রেস্ট প্রদান ও সনদ বিতরনের মাধ্যমে নুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এ দিকে উপজেলা মহিলা অধিপ্তরের উদ্যোগে বেলা সাড়ে ১১ টায় নারীর প্রতি সংিসতা প্রতিরোধে উপজেলা পরিষদের সামনে মানব বন্ধন করেন। মানব বন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার , মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভিন মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন নাহার তাসমিন প্রমূখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com