সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বিভ্রাট কাটিয়ে ফিরল ফেইসবুক বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত তাড়াইলের জননন্দিত নেতা কামাল উদ্দিন ভূঁইয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ কুলিয়ারচরে ৫৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্বোধনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই

ভৈরবে দু’শতাধিক বিএনপি নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮
  • ৫৫২ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধি
বাংলাদেশের চলমান উন্নয়নের অংশীদার হতে কিশোরগঞ্জের ভৈরবে পৌর ও ইউনিয়ন বিএনপির দু’শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করেছে। গতকাল শনিবার দুপুরে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া যোগদানকারী নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
যোগদান অনুষ্ঠানে উপজেলার গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদ খানের নেতৃত্বে শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামীলীগে যোগ দেন। পরে পৌর আওয়ামী লীগ নেতা ও সাবেক কমিশনার আবদুল ওহাব মামুনের নেতৃত্বে বিএনপির আরো শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগ দেন।

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ভ্রান্তির পথে থেকে দেরিতে হলেও আমরা এখন স্বাধীনতার পক্ষের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া আওয়ামীলীগে যোগদান করতে পেরে আনন্দ বোধ করছি। এছাড়াও ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আকৃষ্ট হয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকার বিজয় ছিনিয়ে আনতে নিজেদের সর্বোচ্চটাই দিতে চান বলে জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, সহসভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, যুগ্নসাধারণ সম্পাদক খলিলুর রহমান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com