বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাত বছরে ৭ হাজারের বেশি শিক্ষার্থী প্রাণ হারিয়েছে সড়কে হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬ টিতে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাই কোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, দিনক্ষণ চূড়ান্ত হয়নি দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি দোকানে আগুনে পুড়ে ছয় বাংলাদেশির মৃত্যু ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভৈরবে বেগম রোকেয়া দিবস উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮
  • ৫৮৭ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ, ভৈরব
কিশোরগঞ্জের ভৈরবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উযযাপন উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে ভৈরবের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভুমি) আনিসুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্ব্য রাখেন ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক আলাল উদ্দীন ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকাসহ সচেতন নারী সমাজের একাংশ উপস্থিত ছিলেন।

নানা প্রতিকুলতা পেড়িয়ে জীবন সংগ্রামে সফল জননী হিবেবে চায়না বেগম, দিপা রানি শাহা ও সেলিনা বেগমের হাতে উপজেলার শ্রেষ্ঠ জয়িতার ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা।

এছাড়াও অনুষ্ঠানে বক্তারা মহিয়ষী নারী বেগম রোকেয়ার সফলতার জীবনকাহিনী তুলে যে কোনো দুর্যোগময় পরিস্থিতিতে আগামী প্রজন্মকে সাহসিকতার সাথে মোকাবেলা করার বিভিন্ন পরামর্শ দেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা পারভীন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com