শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

কিশোরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮
  • ৫৭৭ বার পড়া হয়েছে

সামছুল আলম শাহীন, কিশোরগঞ্জ
টেকসই উন্নয়ন, গণতন্ত্র , শান্তি ও সুশাসন দুর্নীতির বিরুদ্ধে একসাথে এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কিশোরগ্েঞ্জ দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন ব্যানার ও পোষ্টার হাতে নিয়ে আখড়াবাজার চত্বরে মানবন্ধন অনুষ্ঠিত হয় । এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানবন্ধন শেষে দুর্নীতি বিরোধী র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
পরে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক আলোচনা সভা শিল্পকলা একাডেমীর হল রুমে অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তরফদার মো. আক্তার জামিল। এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আব্দুলাহ আল মাসউদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহ্দী হাসান প্রমুখ।
এসময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্কুল কলেজের ছেলে-মেয়েরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com