বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাত বছরে ৭ হাজারের বেশি শিক্ষার্থী প্রাণ হারিয়েছে সড়কে হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬ টিতে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাই কোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, দিনক্ষণ চূড়ান্ত হয়নি দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি দোকানে আগুনে পুড়ে ছয় বাংলাদেশির মৃত্যু ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী

দুই জন আওয়ামী কর্মীকে খুন করেছে বিএনপি : কাদের

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮
  • ৫৩৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

দেশে গতকাল দুই জন আওয়ামীলীগ কর্মী খুন হয়েছেন। বিএনপি কর্মীরা আওয়ামী লীগের দুই কর্মীকে হত্যা করেছে। এটি কোনো সাজানো-বানানো কথা নয়, এর প্রমাণ আছে।

বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বুধবার রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি দিনে দিনে সংকুচিত হচ্ছে। পল্টনে সহিংসতা দিয়ে নির্বাচন শুরু করেছে তারা। পল্টনের যে তাণ্ডব, সেই তাণ্ডব এখন তারা চালাচ্ছে। বিএনপি আবারও প্রমাণ করল তারা সন্ত্রাসী দল।

তিনি বলেন, এখন ফখরুল সাহেব সহিংসতার কথা বলছেন, নাশকতার কথা বলছেন; সরকারি দলের নিপীড়নের কথা বলছেন-এই নিপীড়ন কারা করছে?

নির্বাচনের প্রচারে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখন আর ভাষণ দিয়ে লাভ নেই-অ্যাকশনে যেতে হবে। অনেক কাজ, অনেক ক্যাম্পেইন করতে হবে।

নির্বাচনী প্রচারে বিএনপির গণজোয়ার নয়, গণভাটা শুরু হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ব্যারিস্টার মওদুদ কিন্তু জমাতে পারছেন না। বিএনপির ভাঙাহাট কোথাও জমছে না। অথচ তারা বলছেন-গণজোয়ার। আমি বলছি-এটিকে গণভাটা। বিএনপির এখন গণভাটা চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com