রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮
  • ৫১৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

রংপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তারাগঞ্জ গণসংযোগের পর যোগ দিবেন পীরগঞ্জের জনসভায়। দুপুরে পীরগঞ্জের জনসভায় তিনি ভাষণ দেবেন। এ জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন ও দলের নেতাকর্মীরা। বেশ কিছু সড়ক মেরামত করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে মঞ্চ। যুত্র

রোববার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিমানে ঢাকা থেকে সৈয়দপুর পৌঁছান প্রধানমন্ত্রী। তারপর সড়কপথে রংপুরের তারাগঞ্জে আসবেন। তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে রংপুর-২ আসনের (তারাগঞ্জ-বদরগঞ্জ) নির্বাচনী জনসভায় দলীয় প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের পক্ষে জনসভায় ভাষণ দেবেন।

পরে পীরগঞ্জে যাবেন তিনি। দুপুর ২টায় পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। এ আসনে (রংপুর-৬) নির্বাচন করছেন জাতীয় সংসদের স্পিকার দলীয় প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী। শেখ হাসিনার স্বামী প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার পৈতৃক নিবাস এই পীরগঞ্জে। জনসভার পর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। পরে আবারও সড়কপথে সৈয়দপুর গিয়ে বিমানে ঢাকায় ফিরবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com