বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনের উদ্বোধন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮
  • ১১৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
সিএনজি চালিত যানবাহনের চালক ও মালিকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসানের পর গতকাল শনিবার দুপুরে কিশোরগঞ্জের চৌদ্দশত এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে প্রতিষ্ঠিত ‘সোনার বাংলা সিএনজি ফিলিং স্টেশনের’ উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে সিএনজি স্টেশনটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন মো. হাবিবুর রহমান ফজলু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর পরিচালক রাসেদুল মাহমুদ রাসেল। এ সময় কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল,চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এবি সিদ্দিক খোকা একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সোনার বাংলা সিএনজি ফিলিং স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রানা চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ ব্যবসায়ী ও পরিবহন মালিক-শ্রমিক এবং এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, কিশোরগঞ্জে সিএনজি ফিলিং না থাকায় এখানকার সিএনজি চালিত যানবাহনের চালকদের অনেক কষ্ট করে ভৈরব, ময়মনসিংহ এবং নেত্রকোনায় গিয়ে গাড়ীতে সেএনজি গ্যাস নিতে হতো। এখন আর সেই কষ্ট তাদের করতে হবে না। এই সিএনজি ষ্টেশনটি এলাকার উন্নয়নে ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com