বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব স্থানীয় সরকারকে শক্তিশালী না করলে গণতন্ত্র টেকসই হয় না: মির্জা ফখরুল সৌদির বিরুদ্ধে হুতিদের নৌ-অবরোধের তীব্র নিন্দায় বাংলাদেশ কিশোরগঞ্জে সড়কের পাশে পড়েছিল মুক্তিযোদ্ধার ছেলের লাশ হোসেনপুরে বিলুপ্তির পথে মাকাল ফল, নতুন প্রজন্মের কাছে অচেনা কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিকলীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নিকলীতে নিখোঁজের একদিন পর অষ্টম শ্রেণির ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ রাইফেলস ক্লাব পরিদর্শন করলেন এডিসি মাসউদ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ৬২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ গত রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জ রাইফেলস ক্লাব পরিদর্শন করেছেন।

পরিদর্শনের সময় রাইফেলস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবা আক্তার রিপা এবং এ ক্লাবের খেলোয়ারগণ উপস্থিত ছিলেন।

রাইফেলস ক্লাব সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের এগার জন খেলোয়াড় সাম্রতিক সময়ে বিভিন্ন খেলাধূলায় পুরস্কার পেয়ে ক্লাবের ভাবমূর্তি উজ্জল করেছে। বাংলাদেশ যুব গেমসে প্রথম স্থান অর্জন করেছে সাকিবুল আলম আল-আমিন, বিকেএসপি তৃণমুল কাপ শুটিং প্রতিযোগিতায় ম্যাচ এয়ার পিস্তল এ রৌপ্য পদক পেয়েছে নুরুজ্জামান হিসান। আন্তঃক্লাব শুটিং প্রতিযোগিতায় ৪র্থ স্থান অর্জন করেছে নওশীন তাসমীন ইফা,বাংলাদেশ যুব গেমসে ৬ষ্ঠ স্থান অজর্ন করেছে ইবনাত আফিয়া ইমু,আন্তঃক্লাব শুটিং প্রতিযোগিতায় ম্যাচ এয়ার পিস্তলে ৬ষ্ঠ স্থান লাভ করেছে ইফতেখার আলম পিয়াল, ৮ম স্থান অধিকার করেছে ইবয়াত মাহমুদ জিসা, আন্তঃক্লাব শুটিং প্রতিযোগিতায় ১৭৭ ওপেন সাইড এ ১৮তম স্থান অধিকার করেছে মারিয়া কিবতিয়া, ১৪তম স্থান অর্জন করেছে আকিক মাহবুব, ১৯তম হয়েছে মাইসান সাইদ লামিম, ইয়ূথ শুটিং চ্যাম্পিয়নশীপে ১৭তম স্থান লাভ করেছে রাইসা আমিন শৈলী, এবং আন্তঃক্লাব শুটিং প্রতিযোগিতায় ১৯তম স্থান অজর্ন করেছে আনন্দ শেঠ।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন,সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত রাখার পাশাপাশি আরো সফলতা অর্জন করার জন্য তোমরা নিয়মিত অনুশীলন করবে। মনে রাখবে পরিশ্রমের কোনো বিকল্প নেই। এ ক্লাবের খেলোয়ারদের শুটিংয়ের উন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে আশ্বস্ত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com