বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নায়ক ফারুককে জেতাতে মাঠে খলনায়ক ডিফজল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ৫০১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
বাংলাদেশের জনপ্রিয় খল নায়ক ডিপজল আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ (মিরপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেছিলেন। মনোনয়ন পাননি তিনি। মনোনয়ন না পেলেও নির্বাচনী মাঠ ছাড়েননি ডিফজল । মানুষের ধারে ধারে গিয়ে চাইছেন ভোট।

নিজের ভোটের প্রচারণা নয়। ঢাকা ১৭ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অভিনেতা ফারুকের নির্বাচনী প্রচারণা। এই আসনের ভোটারদের বলছেন, দলমত নির্বিশেষে ফারুককে সকলের ভোট দেওয়া উচিত।

চিত্রনায়ক ফারুকের প্রচারণা বিষয়ে ডিপজল বলেন, ‘ফারুক আমার মামু, তারে আমি মামু কই। তার লগে আমার সম্পর্ক খুবই ভালো। তারে জিতাইতে কাজ করতাছি। ‘

ডিপজল আরও বলেন, ‘ আমাদের মামু-ভাগিনার সম্পর্ক বিশ বছরেরও বেশি সময়ের । মামুর জন্য সবার কাছে ভোট চাইছি। মামু ভালা মানুষ। তাই তারে এবার নৌাকা মার্কায় ভোট দিয়া এই এলাকার মানুষ সংসদে পাঠাইবো।
তবে,শুধু ডিপজলই নন, চলচ্চিত্রাঙ্গনের অনেকেই চিত্রনায়ক ফারুকের ভোট চাইছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com