রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে: আইজিপি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮
  • ৪৯৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
সারা দেশে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। জনগণ নিশ্চিন্তে অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করছে। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও সেনাবাহিনী সমন্বিত ভাবে কাজ করছে।

বললেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, আমরা সব জায়গায় খবর নিয়েছি। চট্টগ্রামের একটি কেন্দ্রে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। ময়মনসিংহের একটি কেন্দ্রে অস্ত্র লুট হয়েছে। বৈরবের একটি কেন্দ্রে হামলা হয়েছে। নোয়াখালীর ২টি কেন্দ্রে গণ্ডগোলের চেষ্টা হয়েছে। একটি কেন্দ্রের ব্যালেট পেপার ছিনতাই হয়েছে, সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। এসব ঘটনা ছাড়া সবখানেই শান্তিপূর্ণ, অবাধ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

তিনি আরও বলেন, আমরা বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেছি। এছাড়াও দেশি-বিদেশি পর্যবেক্ষকদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন জনগণ নিশ্চিন্ত মনে ভোট দিতে পারছে।

আইজিপি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ গুজব ছড়াচ্ছে এমন তথ্য রয়েছে। তাদের ওপর নজর রাখা হচ্ছে। আমাদের সহযোগী অন্যান্য সংস্থাগুলোও তাদের ওপর নজর রাখছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com