রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নির্বাচনের ফলাফল নিয়ে এখনই মন্তব্য করতে চান না মাশরাফী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮
  • ৫৪২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

নড়াইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও তার স্ত্রী সুমনা হক সুমি নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। পরে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন তারা।

নড়াইলে একচেটিয়া জনপ্রিয়তা থাকলেও ভোটের ফলাফল নিয়ে মন্তব্য করতে চাননি মাশরাফী। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী -এ প্রশ্নের জবাবে বলেন, ‘এসব (ফলাফল) ব্যাপারে কোনো কিছু বলতে চাই না। সেটা ফলের পরই আপনারা দেখতে পাবেন।’

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখার অভিজ্ঞতা প্রসঙ্গে মাশরাফী বলেন, ‘ভেতরে (ভোট কেন্দ্রে) অত বেশি ঢুকিনি। আমি জাস্ট সব ঠিক আছে কিনা এতটুকুই জেনে আসছি, কোনো সমস্যা আছে কিনা। সব ঠিক আছে। আমি এটাই নিশ্চিত করতে গিয়েছি।’

সারাদেশের মতো নড়াইল-২ আসনেও তরুণ ভোটারের আধিক্য। সব কাজেই তরুণদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ উল্লেখ করে মাশরাফী বললেন, ‘এটা খুব প্রয়োজনও। তরুণ প্রজন্ম যারা আছে, তারা অনেক কষ্ট করেছে আমার সাথে যারা ছিল। বিপক্ষ দলে যারা আছে তাদের আমি সেভাবে দেখতে পারিনি। তারাও শুনেছি অনেক কষ্ট করেছে। তরুণে সমাজের প্রভাব এবং এ ধরণের কর্মকাণ্ড অনেক গুরুত্বপূর্ণ। আশা করি সবাই গণতান্ত্রিকভাবে কাজটা করবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে।’

নির্বাচনে নড়াইল-২ আসনে মাশরাফীর প্রধান প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com