সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বিভ্রাট কাটিয়ে ফিরল ফেইসবুক বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত তাড়াইলের জননন্দিত নেতা কামাল উদ্দিন ভূঁইয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ কুলিয়ারচরে ৫৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্বোধনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে: সিইসি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮
  • ৪৫৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই। সবকিছুই নির্বাচন কমিশনের (ইসি) নিয়ন্ত্রণে আছে। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা।

আজ রোববার সকাল ১১টার দিকে রাজধানীর উত্তরা ৫নং সেক্টরের আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, সবকিছুই নির্বাচন কমিশনের (ইসি) নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। কোনো কেন্দ্রে অনিয়ম হলে সেখানে সঙ্গে সঙ্গে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে।

এ সময় আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিএনপির কোনো এজেন্ট না থাকার কারণ সম্পর্কে সাংবাদিকরা জানাতে চাইলে সিইসি বলেন, কেউ এজেন্ট না দিলে আমরা কি করবো?

অনেক কেন্দ্রে কক্ষের পর্দা খুলে ভোট দেওয়াতে বাধ্য করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের ঘটনা ঘটার কথা নয়। এ রকম পরিস্থিতি তৈরি হলে ভোট বন্ধের জন্য নির্দেশনা দেওয়া আছে।

নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, এটা ভোট শেষে বলা যাবে।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে আইইএস স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তার সহধর্মিনী হোসনে আরা হুদাকে সঙ্গে নিয়ে তিনি ভোট দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com