রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় সাংবাদিক হেদায়েত ৩ দিনের রিমান্ডে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২ জানুয়ারী, ২০১৯
  • ৪৮৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
নির্বাচনের ফলাফল নিয়ে মিথ্যা প্রতিবেদন প্রকাশের পর ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেন মোল্লার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক নয়ন বিশ্বাস তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী তারিক মাহমুদ তারা সাংবাদিকদের জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) বটিয়াঘাটা থানার ওসি মাহবুবুর রহমান ৭ দিনের রিমান্ড দাবি করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় হেদায়েত হোসেন মোল্লাকে মঙ্গলবার দুপুরে খুলনার গল্লামারী এলাকা থেকে গ্রেফতার করে বটিয়াঘাটা থানা পুলিশ।

খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, গত ৩০ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা তার কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণা করেন। এতে খুলনা-১ আসনে মোট ভোটারের চেয়ে ২২ হাজারেরও বেশি ভোট গ্রহণ হয়েছে বলে বাংলা ট্রিবিউন ও দৈনিক মানবজমিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। যা সঠিক নয়। এ ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী ডিজিটাল নিরাপত্তা আইনে বটিয়াঘাটা থানায় মামলা করেন। ওই মামলায় সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মামলায় মানবজমিনের খুলনা প্রতিনিধি রাশিদুল ইসলামকেও আসামি করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com