মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১ হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর

তেঁতুলিয়ায় তাপমাত্রা ৫ ডিগ্রিরও নিচে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২ জানুয়ারী, ২০১৯
  • ৬৩০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ বুধবার সকাল ৬টায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র তেঁতুলিয়ায় ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

তিন দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। প্রতিদিনই এ এলাকার তাপমাত্রা কমছে।

গতকাল মঙ্গলবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা আজ কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. সানিউজ্জামান জানান, কয়েক দিন থেকে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আজ সকাল ৬টায় ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল বিকেলের পর থেকে তাপমাত্রা কমতে শুরু করে। আজ ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত তাপমাত্রা একেবারেই কমে যায়। তিন দিন ধরে শৈত্যপ্রবাহ থাকায় এই জেলার দরিদ্র পরিবারের লোকজন গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে। অসহায় দিনমজুর ও রিকশা-ভ্যানচালকরা কাজকর্ম করতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com