মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

শতাধিক হতদরিদ্র শীতার্তের পাশে দাঁড়াল ভৈরব-কুলিয়ারচর প্রবাসী জনকল্যাণ ঐক্য পরিষদ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯
  • ৬১৪ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
কিশোরগঞ্জের ভৈরব-কুলিয়ারচর প্রবাসী জনকল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে শতাধিক হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার বেলা বারটায় নাটাল এলাকার কাদির বেপারি রোডে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। ভৈরব-কুলিয়ারচর প্রবাসী জনকল্যাণ ঐক্য পরিষদের সভাপতি শেখ ইসহাকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, শহর আওয়ামীলীগের সিনিয়ির সহসভাপতি হাজী মিজানুর রহমান, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক আলাল উদ্দীন, স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক আলী মো. রাজু, পৌর যুবলীগের সভাপতি ইমরান হোসেন ইমন, পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ নিয়াজ প্রমূখ। অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া আয়োজকদের এই মানবিক কাজকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এধরণের কর্মকা- অব্যাহত রাখার আহ্বান জানান।

ভৈরব কুলিয়ারচর প্রবাসী জনকল্যাণ ঐক্য পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন উল্লেখ করে সংগঠনের সভাপতি শেখ ইসহাক জানান, তাদের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে ভৈরবসহ কুলিয়ারচরেও এইসব শীতবস্ত্র বিতরণ করা হবে এবং আগামীদিনেও সংগঠনটি হতদরিদ্রদের পাশে থাকবে বলে প্রয়াস ব্যক্ত করেন তিনি। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও যুগ্ম-সাধারণ সম্পাদক নাদিম মিয়া।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com