রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রেলে দুর্নীতির ঘটনা ঘটলে ব্যবস্থা নেয়া হবে : মো. নূরুল ইসলাম সুজন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯
  • ৫৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

রেলে দুর্নীতির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

সোমবার রেলভবনে লোকোমোটিভ কেনার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, সে অনুযায়ী রেলকেও দুর্নীতিমুক্ত করবেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, দায়িত্ব নিয়েছি এখনও এক সপ্তাহ হয়নি। তাই কোথায় দুর্নীতি হয় সেটা আমি এখনও জানি না। আপনাদের যদি জানা থাকে তাহলে বলুন আমরা সঙ্গে সঙ্গে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

তিনি বলেন, আমরা মধ্যবিত্ত আয়ের দেশ থেকে উন্নত দেশে রূপান্তরিত হবো। সে লক্ষ্যে রেলকেও ঢেলে সাজানো হচ্ছে। এজন্য প্রধানমন্ত্রী নির্দেশনায় ২০ বছর মেয়াদি দীর্ঘ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা ২০১০ থেকে ২০৩০ সালের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নের পর রেল জনগণের সেবার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com