নিউজ ডেস্ক
কিশোরগঞ্জের সদর উপজেলার দক্ষিণ মকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার(১৫ জানুয়ারি) সকাল ১০টায় কটিয়াদী রক্তদান সমিতির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তরফদার মো. আক্তার জামীল উপস্থিত ছিলেন। দক্ষিণ মকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিনা নাজনীন মিষ্টির সভাপতিত্বে ও সংগঠনের সমন্বয়ক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মী এসোসিয়েশনের মহাসচিব আবদুর রহমান রুমী, দৈনিক জনকণ্ঠের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাজহার মান্না । এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার এমদাদুল হক, বিশিষ্ট সমাজসেবক মো: শাহাবুদ্দিন প্রমুখ।
ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইনে দক্ষিণ মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর ব্লাড গ্রুপিং করানো হয়। প্রধান অতিথি শিক্ষার্থীদের বিনোদনের জন্য একটি দোলনা উপহার দেন এবং স্কুল প্রাঙ্গণে বিভিন্ন ফলদ বৃক্ষরোপন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান।