শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মুরাদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার ছাতিরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আটক মুরাদ মিয়া ছাতিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দরিদ্র পরিবারের ওই ৮ বছরের শিশু একটি বেসরকারি এনজিও পরিচালিত ভাসমান স্কুলের শিক্ষার্থী। তার বাবা ঢাকার কারওয়ান বাজারে দিনমজুরের কাজ করেন।

সোমবার বিকেল ৫টার দিকে শিশুটি ছাতিরচর বাজারসংলগ্ন এলাকায় এক প্রতিবেশীর বাড়িতে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় বাজারের দোকানি মুরাদ মিয়া তাকে ডেকে দোকানের পেছনে থাকা একটি গোডাউনে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

শিশুটির চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। পরে শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা মুরাদ মিয়াকে খুঁজে বের করে মারধর করে এবং পুলিশে খবর দেয়। পরে নিকলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, অভিযুক্ত মুরাদ মিয়াকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। রাত সাড়ে ১০টা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com