রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জে নিখোঁজের ১৪ দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯
  • ৪৩০ বার পড়া হয়েছে

খন্দকার মোহাম্মাদ আলী :
সিরাজগঞ্জের সদর উপজেলার বহুলী ইউনিয়নের ইছামতি নদী থেকে নিখোঁজের ১৪ দিন পর গতকাল সোমবার দুপুরে আব্দুল আওয়াল নামেেএক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল আওয়াল সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানায়, নির্বাচনের পরের দিন থেকে আব্দুল আওয়াল নিখোঁজ ছিলো। এই ঘটনায় নিখোঁজের স্ত্রী চায়না খাতুন থানায় একটি সাধারণ ডায়েরি করে। মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে রবিবার গভীর রাতে শিয়ালকোল এলাকা থেকে পিচ্চি সুলতান নামে একজনকে আটক করে পুলিশ। পরে তার স্বাীকারোক্তির ভিত্তিতে সোমবার দুপুরে বহুলী ইউনিয়নের ব্রক্ষ্মখোলা এলাকার ইছামতি নদীতে রাখা ড্রেজারের নিচ থেকে সবুজ রঙের পলিথিনে মোড়ানো একটি মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি আব্দুল আওয়ালের বলে সনাক্ত করেছে তার পরিবার। পুলিশ ধারণা করছে তাকে হত্যা করে ঐখানে রাখা হয়েছিলো। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ তদন্তের পর জানা যাবে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com