মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬ টিতে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাই কোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, দিনক্ষণ চূড়ান্ত হয়নি দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি দোকানে আগুনে পুড়ে ছয় বাংলাদেশির মৃত্যু ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১ হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা ,৫ জনের মৃত্যু

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯
  • ৫০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের উপজেলার বীরপাশায় এ দুর্ঘটনা ঘটেছে।

মৃতরা হলেন, ঢাকা খিলগাঁয়ের বাসিন্দা অপু (৩৩) ও তার স্ত্রী ঝুমুর (২০), পরশ (৩২), রিজন (৩১) এবং হাসান জামান (৩২)।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার বলেন, মৃতরা সবাই এসিআই কোম্পানিতে কর্মরত। তারা মাইক্রোবাসে করে ঢাকা থেকে সিলেট যাচ্ছিলেন। পথে বীরপাশায় মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ যাত্রীর মৃত্যু হয়। এ সময় মাইক্রোবাসের চালকসহ আহত চারজনকে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com